27.4 C
Kolkata
Friday, June 5, 2026
spot_img

চালু হতে না হতেই বৈষম্য শুরু! চাঞ্চল্যকর অভিযোগ মালদহে!

Aaj India desk, কলকাতা: ক্ষমতায় আসার আগে বিজেপি নিজেদের নির্বাচনী সংকল্পপত্রে মহিলাদের জন্য বিনামূল্যে বাসের (Free bus travel for woman) পরিষেবা দেওয়ার কথা বলেছিল। ক্ষমতার আসার পরে গত ১ লা জুন থেকে এই পরিষেবা চালু করেছে বিজেপি সরকার। রাজ্যের সর্বত্র মহিলা যাত্রীরা সরকারি পরিচয়পত্র দেখালেই এই সুবিধা পাচ্ছেন। এর ফলে সরকারি বাসে মহিলা যাত্রীর সংখ্যাও বেড়েছে।কিন্তু এরই মাঝে মালদহ জেলায় মহিলাদের জন্য বিনামূল্যে বাসের পরিষেবা (Free bus travel for woman) নিয়ে উঠে এলো নতুন অভিযোগ।

কি অভিযোগ উঠল?

মহিলাদের জন্য বিনামূল্যে বাসের পরিষেবা (Free bus travel for woman) চালু হওয়ার পর থেকেই মালদহ জেলার একাংশে মহিলা যাত্রীদের দেখলেই নাকি সরকারি বাস না থেমে বেরিয়ে চলে যাচ্ছে! অথচ কোনো পুরুষকে দেখলে বাস এসে থামছে সেখানে! এক বার দুবার নয় বারবার ঘটছে এমন ঘটনা। অর্থাৎ যাদের থেকে ভাড়া পাওয়া যাবে কেবলমাত্র তাঁদের দেখেই বাস থামছে, মহিলাদের থেকে ভাড়া নেওয়া যাবে না তাই বাস চলে যাচ্ছে তাদের উপেক্ষা করে। সমাজমাধ্যমে মালদহ জেলার এক শিক্ষিকা জানান,” স্টেট বাসের যে সমস্ত স্টাফরা রয়েছেন তাদের নিশ্চয়ই ভীষণ অসুবিধা হচ্ছে এবং তার জন্য তারা মহিলা যাত্রীদেরকে বাসে তুলতে চাইছেন না। আমরা যারা নিত্যযাত্রী তাদের এইভাবে হেনস্তা করবার মানেটা কি?আমরা মহিলারা তো বিনামূল্যে পরিষেবা সরকারের কাছ থেকে চাইনি আমি গ্রিভেন্স পোর্টালে কমপ্লেইন করেছি। আমি জানিনা তার কোন পদক্ষেপ হবে কিনা।”

সত্যিই কি অসুবিধায় বাস মালিকরা?

মহিলাদের জন্য বিনামূল্যে বাসের পরিষেবার (Free bus travel for woman) কারণে বাস মালিকদের অসুবিধায় পড়ার কথা নয়। কারণ এই টাকা বাস মালিকদের সরকারের থেকে পেয়ে যাবার কথা। তারপরেও উঠছে এই অভিযোগ। তাহলে কি বাস মালিকরা ভরসা রাখতে পারছেন না নতুন সরকারের উপর? নাকি মহিলাদের সাথেই হচ্ছে বৈষম্য? উঠছে প্রশ্ন।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন