38.1 C
Kolkata
Friday, June 5, 2026
spot_img

“অন্নপূর্ণার ফর্ম পড়ে শোনাতে পারবে না”: বিজেপির মহিলা বিধায়কদের চ্যালেঞ্জ কংগ্রেস নেত্রীর!

Aak India Desk, কলকাতা : রাজ্য সরকারের প্রবর্তিত অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ১২-১৩ পৃষ্ঠা দীর্ঘ ফর্ম দেখে রাজ্য জুড়ে শুরু হয়েছে বিতর্ক। এবার সেই অন্নপূর্ণা প্রকল্পের ফর্ম পড়ে শোনানো নিয়ে বিজেপির মহিলা বিধায়কদের প্রকাশ্যে চ্যালেঞ্জ জানালেন কংগ্রেস নেত্রী পূজা রায়চৌধুরী (Puja Roy Chowdhury)। বুধবার নিজের বক্তব্য রাখতে গিয়ে তিনি দাবি করেন, বিজেপির মহিলা বিধায়করা ওই ফর্ম পড়ে শোনাতেও সক্ষম নন। তাঁর এই মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে।

কী বললেন পূজা রায়চৌধুরী?

বক্তব্যের সময় পূজা রায়চৌধুরী (Puja Roy Chowdhury) জানান, তিনি বিজেপির মহিলা বিধায়কদের কাছে ফর্ম পূরণের দাবি করছেন না, শুধুমাত্র ফর্মটি পড়ে শোনানোর চ্যালেঞ্জ জানাচ্ছেন। তাঁর বক্তব্য, “ফর্মটা বিজেপির মহিলা বিধায়কদের সুন্দর করে পড়তে, পূরণ করার কথা বলছি না, তাতে ওদের দাঁত ভেঙে যাবে, শুধু সুন্দর করে পড়ে শোনাতে বলছি। আগামী চার দিনের মধ্যে করুক এটা। আমার চ্যালেঞ্জ এটাও ওরা পারবে না। আমি মোদীর গ্যারান্টি জানি না, তবে আমার কথায় আমি গ্যারান্টি দিচ্ছি”।

রেখা পাত্রকে লক্ষ্য করে মন্তব্য

নিজের বক্তব্যে বিজেপি বিধায়ক রেখা পাত্রের নাম উল্লেখ করে বিশেষ কটাক্ষ করেন কংগ্রেস নেত্রী (Puja Roy Chowdhury)। তিনি বলেন, বিজেপির মহিলা বিধায়করা যদি বিধানসভায় গিয়ে অন্নপূর্ণা প্রকল্পের ফর্ম পড়ে শোনাতে পারেন, তাহলে তিনি আগামী নির্বাচনে বিজেপিকে ভোট দেওয়ার কথা বিবেচনা করবেন।

উল্লেখ্য, পূজা রায়চৌধুরী পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের একজন পরিচিত নেত্রী ও দলের অন্যতম সক্রিয় মুখ। দীর্ঘদিন ধরে তিনি রাজ্যের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ইস্যুতে সরব থেকেছেন এবং সাধারণ মানুষের সমস্যা নিয়ে ধারাবাহিকভাবে বক্তব্য রেখেছেন। নারী অধিকার, গণতান্ত্রিক মূল্যবোধ ও জনস্বার্থের বিভিন্ন প্রশ্নে তিনি নিয়মিতভাবে জনমত গঠনের চেষ্টা করেন। সেই একইভাবে ফের প্রান্তিক নারীদের সমস্যা তুলে ধরে বিজেপিকে নিশানা করলেন তিনি।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন