28 C
Kolkata
Tuesday, August 18, 2026
spot_img

কলকাতা বিমানবন্দরের ATC তে অগ্নিকাণ্ড! কীভাবে লাগলো আগুন ?

Aaj India Desk, কলকাতা : ফের ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী থাকলো তিলোত্তমা। মঙ্গলবার ভোররাতেই কলকাতা বিমানবন্দরের এটিসি (ATC) বিল্ডিংয়ের তৃতীয় তলায় ছড়িয়ে পড়ে ভয়াবহ আগুন (Kolkata Airport Fire)। ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ায় বিমানবন্দরের কর্মীদের মধ্যে। তবে দমকল কর্মীদের চেষ্টায় দ্রুত পদক্ষেপ নেওয়ার ফলে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় বিমানবন্দর।

বিমানবন্দর সূত্রে জানা যায়, ভোর ৪টে নাগাদ এটিসি বিল্ডিংয়ের তৃতীয় তলা থেকে আগুনের ফুলকি দেখতে পান কর্মীরা। কিছুক্ষণের মধ্যেই বিল্ডিংয়ের একটি অংশে আগুন ছড়িয়ে পড়ে এবং কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। ঘটনা নজরে আসার সঙ্গে সঙ্গেই বিমানবন্দরের কর্মীরা দমকলকে খবর দেন। প্রথমে বিমানবন্দরের নিজস্ব ফায়ার ইঞ্জিন আগুন নেভানোর কাজে নামে। পরে ফায়ার স্টেশন থেকে আরও দু’টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। মোট তিনটি দমকলের ইঞ্জিনের তৎপরতায় প্রায় দু’ঘণ্টা ধরে আগুন নেভানোর কাজ চলে। শেষ পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসে। বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে এখনও পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। (Kolkata Airport Fire)

বিমানবন্দর কর্তৃপক্ষ ও দমকল সূত্রে প্রাথমিকভাবে জানা গিয়েছে, ১৫ অগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে এটিসি বিল্ডিংটি টুনি লাইট দিয়ে সাজানো হয়েছিল। ওই লাইটের কোনও অংশে শর্ট সার্কিট হয়ে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে অনুমান। বিল্ডিংয়ের বাইরের দেওয়ালে থাকা একটি পাখির বাসাতেও প্রথম আগুন লাগে বলে জানা গিয়েছে। তবে ঠিক কী কারণে আগুন লাগল, তা এখনও নিশ্চিত নয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এটিসি বিল্ডিংয়ে আগুন (Kolkata Airport Fire) লাগায় বিমান চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হলেও বিমানবন্দর সূত্রে খবর, পরিষেবায় কোনও প্রভাব পড়েনি। কারণ, আগুন লাগে বিল্ডিংয়ের তৃতীয় তলায়। বিমান চলাচল নিয়ন্ত্রণের মূল কন্ট্রোল ব্যবস্থা রয়েছে অষ্টম তলায়। এটিসি বা এয়ার ট্রাফিক কন্ট্রোলের আধিকারিকরা বিমান ওঠানামা, বিমানের উচ্চতা, গতিপথ এবং অবতরণের বিষয়ে পাইলটদের সঙ্গে যোগাযোগ রাখেন। ফলে বিমান চলাচলের নিরাপত্তার ক্ষেত্রে এটিসি অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও তৃতীয় তলায় আগুন লাগার ঘটনায় সেই কন্ট্রোল ব্যবস্থায় কোনও প্রভাব পড়েনি।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন