27.7 C
Kolkata
Friday, July 24, 2026
spot_img

অবশেষে নতিস্বীকার! কি বললেন সূর্যকান্ত ?

Aaj India desk, নয়াদিল্লি: NEET প্রশ্ন ফাঁস নিয়ে আন্দোলন করছে ছাত্ররা (student movement) । আর সেই আন্দোলনে লাঠিচার্জ করেছে পুলিশ। ছুড়েছে কাদানে গ্যাস। অথচ প্রধান বিচারপতি সূর্য কান্ত শুনতেই নারাজ। এইদিকে কক্রচ জনতা পার্টি তৈরি হওয়ার পিছনে তার অবদান নেহাত কম নয়। তিনি বলেছিলেন দেশের যুবসমাজ আসলে আরশোলার মতন। সেখান থেকেই শুরু হয় কক্রচ জনতা পার্টি আর সেই জনতা পার্টি এখন আন্দোলন করছে NEET এর প্রশ্ন ফাঁস নিয়ে। তাদের উপর হওয়া অত্যাচারের ভিডিও আদালতে দেখাতে চাইলে তিনি পরিষ্কার বলেছিলেন আমাদের সময় নষ্ট করবেন না।

শেষ পর্যন্ত কি বললেন সূর্য কান্ত? 

ছাত্র আন্দোলনের (student movement) বিষয়ে তাঁর এই বক্তব্যকে অবশ্য নিজেই অস্বীকার করেন সুপ্রীম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত। তিনি বলেন, ” সংবাদমাধ্যম সম্পূর্ণ মিথ্যাভাবে প্রচার করেছে যে আমি মামলার জরুরি শুনানি খারিজ করে দিয়েছি। অথচ আজ সকাল ১০টা পর্যন্ত সুপ্রিম কোর্টে মামলার একটা পাতাও (নথি) জমা পড়েনি।” তবে শেষ পর্যন্ত তিনি রাজি হলেন এই সংক্রান্ত মামলা জরুরি ভিত্তিতে শুনতে। প্রধান বিচারপতি জানিয়েছেন, ” “বিষয়টি তালিকাভুক্ত করা হোক। বিবেচনা করে দেখা হবে।”

কবে হবে মামলার শুনানি ? 

ছাত্র আন্দোলনের (student movement) উপর পুলিশের লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ছোড়া নিয়ে প্রবীণ আইনজীবী গোপাল শঙ্করনারায়ণন এবং শ্যাম দিভান আদালতকে জানান , “সারা দেশে ছাত্র বিক্ষোভকে কেন্দ্র করে হিংসার ঘটনা ঘটছে। প্রতি দিন এমন ঘটনা ঘটছে। পুলিশ বিক্ষোভকারীদের উপর অবাধেই বলপ্রয়োগ করছে।” শঙ্করনারায়ণন আদালতকে হস্তক্ষেপ করার অনুরোধ জানিয়ে বলেন, “এখানে কিছু নিয়ন্ত্রণের প্রয়োজন। আমাদের এবং পুলিশের মাঝে দাঁড়িয়ে আছে আদালত।” শেষ পর্যন্ত, বিচারপতি সূর্যকান্ত জানান আগামী সোমবারই এই মামলাগুলো শুনানি করা হবে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন