28 C
Kolkata
Thursday, April 16, 2026
spot_img

নজরে মহিলা ভোট? মহিলা সংরক্ষণ সংশোধনী বিল নিয়ে বিরোধীদের তোপ মোদীর

কলকাতা: ভোটমুখী বঙ্গে মহিলাদের জন্য আগেই ৩০০০ টাকার অন্নপূর্ণা ভাণ্ডারের ঘোষণা করেছে বিজেপি। শুধু তাই নয়, ‘মাতৃশক্তি কার্ড’ (Matrishakti Card)। বৃহস্পতিবার লোকসভায় মহিলা সংরক্ষণ সংশোধনী (Women Reservation Bill) বিল নিয়ে বক্তব্য রাখলেন নরেন্দ্র মোদী (Narendra Modi)। নিজের বক্তব্যের শুরুতেই তিনি বিরোধী দলগুলিকে এই বিলের সমর্থনে এগিয়ে আসার আহ্বান জানান।

তিনি বলেন, “আমরা সকলে ভাগ্যবান, কারণ দেশের এই গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণ প্রক্রিয়ায় অংশ নেওয়ার সুযোগ পাচ্ছি। এটি সকল সাংসদের জন্যই একটি সৌভাগ্যের বিষয়।” লোকসভায় বক্তব্য রাখতে গিয়ে নরেন্দ্র মোদী (Narendra Modi), “আমরা সাংসদরা একসঙ্গে দেশকে নতুন দিশা দেখাতে চলেছি। এই সংশোধনী (Women Reservation Bill) বিল দেশের ভবিষ্যতের পথ বদলে দিতে পারে। একবিংশ শতকে ভারত নতুন আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে চলেছে এবং ‘বিকশিত ভারত’-এর লক্ষ্যে এগোচ্ছে।

তিনি (Narendra Modi) আরও বলেন, বিকশিত ভারত মানে শুধু রেল বা রাস্তা তৈরি নয়, বরং তা মানুষের চিন্তাভাবনা ও মানসিকতার মধ্যেও প্রতিফলিত হওয়া প্রয়োজন। দেশের ৫০ শতাংশ মানুষের, অর্থাৎ অর্থাৎ মহিলাদের, নীতি নির্ধারণ প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ এখন সময়ের দাবি।” তিনি আরও বলেন, ২০২৪ সালে সকল দল এই বিলকে সমর্থন করেছিল বলেই কারও ক্ষতি হয়নি। “সেই সময় সবাই একসঙ্গে ছিল, আর সেটাই দেশের গণতন্ত্রকে শক্তিশালী করেছে,” মন্তব্য প্রধানমন্ত্রীর (Narendra Modi)।

মোদী তুলে ধরেন, গত ২৫–৩০ বছরে তৃণমূল স্তরে মহিলাদের রাজনৈতিক সচেতনতা ব্যাপকভাবে বেড়েছে। পঞ্চায়েত স্তরে হাজার হাজার মহিলা নেতৃত্বের ভূমিকা পালন করেছেন। “আগে তাঁরা নিজেদের মত প্রকাশ করতেন না, এখন তাঁরা জোরালোভাবে কথা বলছেন,” বলেন তিনি (Narendra Modi)।

এদিন তিনি সতর্ক করে দেন, যারা এখনও এই বিলের বিরোধিতা করবেন, তাঁদের এই বাস্তবতা মাথায় রাখতে হবে। প্রধানমন্ত্রীর (Narendra Modi) কথায়, “মহিলাদের সিদ্ধান্ত গ্রহণের অধিকার রয়েছে। বহু দশক ধরে তাঁদের সেই অধিকার থেকে বঞ্চিত রাখা হয়েছিল, আর আমরা এখন সেই অধিকার নিশ্চিত করছি।”

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন