29.4 C
Kolkata
Sunday, July 5, 2026
spot_img

মোটরযান আইন মামলায় জমা নথি! কেনো অভিষেককে ফের তলবের সম্ভবনা?

Aaj India Desk, কলকাতা : মোটরযান আইন লঙ্ঘনের অভিযোগে শেষপর্যন্ত রবিবার নিজের প্রতিনিধির মাধ্যমে কালীঘাট থানার চাওয়া নথি জমা দিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তবে তদন্তের স্বার্থে তাঁকে ফের নতুন করে নোটিস পাঠানো হতে পারে বলে ধারণা প্রশাসনিক মহলের।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্তের অংশ হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) কাছে কয়েকটি নির্দিষ্ট নথি চাওয়া হয়েছিল। নির্ধারিত সময়ের মধ্যে সেই নথি জমা না পড়ায় তদন্তকারীরা অপেক্ষা করছিলেন। রবিবার তাঁর প্রতিনিধি কালীঘাট থানায় কিছু কাগজপত্র জমা দেন। তবে তদন্তকারী মহলের একাংশের দাবি, সমস্ত নথি এখনও জমা পড়েনি। এই পরিস্থিতিতে তদন্ত এগিয়ে নিয়ে যেতে খুব শীঘ্রই নতুন করে নোটিস পাঠানো হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি।

উল্লেখ্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) কনভয়ের একটি গাড়ির দরজার বাইরে নিরাপত্তারক্ষীদের ঝুলন্ত অবস্থায় দেখা গিয়েছিল। এই বিষয়ে রাজীব সরকার নামে বাগুইআটির এক বাসিন্দা কালীঘাট থানায় অভিযোগ দায়ের করে দাবি করেন, চলন্ত গাড়ির বাইরে এভাবে অবস্থান করা মোটরযান আইনের পরিপন্থী এবং তা নিরাপত্তারক্ষী ও সাধারণ পথচারী উভয়ের জন্যই ঝুঁকিপূর্ণ। এই ধরনের পরিস্থিতি বড় ধরনের পথদুর্ঘটনার কারণ হতে পারে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে পুলিশ এবং প্রয়োজনীয় নথি তলব করা হয়।

তবে রাজীব সরকারের এটি প্রথম অভিযোগ নয়। এর আগেও ডিজে সাউন্ড সিস্টেম সংক্রান্ত একটি বিতর্কে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেই অভিযোগ দায়ের করেছিলেন। পরে সেই মামলার তদন্তভার যায় সিআইডির হাতে। তদন্তের অংশ হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হলেও তদন্ত প্রক্রিয়া চালিয়ে যাওয়ার অনুমতি মেলে বলে জানা গিয়েছে। তদন্তকারী সূত্রের খবর, আগামী বুধবার তাঁর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হতে পারে। তবে বার বার রাজীব সরকারের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দায়েরের নেপথ্যে রাজনৈতিক স্বার্থ রয়েছে কিনা তা নিয়েও রাজনৈতিক মহলে উঠছে প্রশ্ন। অন্যদিকে অসম্পূর্ণ নথি জমা পড়ার দাবি সামনে আসায় তদন্তের পরবর্তী ধাপ নিয়েও চলছে জল্পনা। নতুন নোটিস জারি করা হয় কি না এখন সেদিকেই নজর রাজনৈতিক পর্যবেক্ষকদের।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন