Aaj lndia Desk, নয়াদিল্লি: কেন্দ্র সরকার নতুন একটি স্কিম শুরু করেছে, যার নাম প্রাইম মিনিস্টার রিসার্চ চেয়ার (PMRC)। এই স্কিমের মাধ্যমে বিদেশে কাজ করা ভারতীয় বংশোদ্ভূত গবেষক, বিজ্ঞানী ও প্রযুক্তিবিদদের দেশে ফিরিয়ে আনা হবে। ২০২৬ সালে এই প্রকল্পের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।
সরকারের লক্ষ্য হলো, দেশের গবেষণা ও বিজ্ঞান ক্ষেত্রকে আরও শক্তিশালী করা এবং বিদেশে চলে যাওয়া মেধাবীদের দেশে ফিরিয়ে আনা।সরকারি তথ্য অনুযায়ী, প্রতি বছর লক্ষ লক্ষ ভারতীয় ছাত্র-ছাত্রী উচ্চশিক্ষার জন্য বিদেশে যান। ২০২৫ সালে মেধাবীদের বিদেশ পাড়ি দেওয়ার সংখ্যাটা ছিল ৬.২৬ লক্ষ। ২০২৩ এ প্রায় ৯.০৮ লক্ষ , এবার তাদের মধ্যে অনেকেই পরে বিদেশেই চাকরি বা গবেষণার কাজ করেন। এই কারণেই কেন্দ্র এই নতুন উদ্যোগ নিয়েছে।
কী সুবিধা মিলবে?
এই স্কিমে নির্বাচিত গবেষকরা
গবেষণার জন্য টাকা (রিসার্চ গ্র্যান্ট) পাবেন
দেশে আসার খরচ ও অন্যান্য সহায়তা পাবেন
ভালো ল্যাব ও আধুনিক গবেষণার সুযোগ পাবেন
বিশেষ সম্মান ও স্বীকৃতি পাবেন
কারা আবেদন করতে পারবেন?
বিদেশে কাজ করা ভারতীয় গবেষক ও বিজ্ঞানীরা
যাঁদের পিএইচডি আছে এবং গবেষণার অভিজ্ঞতা রয়েছে
তাদের অভিজ্ঞতার ভিত্তিতে তিন ভাগে ভাগ করা হয়েছে
ইয়ং রিসার্চ ফেলো: কম অভিজ্ঞতা (৫ বছরের কম)
সিনিয়র ফেলো: মাঝারি অভিজ্ঞতা (৫–১০ বছর)
রিসার্চ চেয়ার: অনেক অভিজ্ঞ (১০ বছরের বেশি)
কোথায় কাজ করতে পারবেন?
নির্বাচিতরা ভারতের বড় বড় বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান এবং সরকারি ল্যাবে কাজ করার সুযোগ পাবেন।
আবেদন কীভাবে করবেন?
আবেদন করতে হবে PMRC-এর অফিসিয়াল ওয়েবসাইটে। সেখানে রেজিস্ট্রেশন করে নিজের তথ্য ও কাগজপত্র জমা দিলেই আবেদন সম্পন্ন হবে।
এই স্কিমের মাধ্যমে আশা করা হচ্ছে, ভারতের গবেষণা ও বিজ্ঞান আরও উন্নত হবে এবং বিদেশে থাকা অনেক বিশেষজ্ঞ দেশে ফিরে আসবেন।


