28.2 C
Kolkata
Saturday, June 6, 2026
spot_img

ইউসুফকে ইস্তফার বার্তা? চাঞ্চল্যকর জল্পনায় পূর্ণচ্ছেদ মহারাজের

কলকাতা: সম্প্রতি রাজনৈতিক মহলে জোর জল্পনা ছড়িয়েছিল যে, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর বার্তা নিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) নাকি বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠান-এর সঙ্গে যোগাযোগ করেছিলেন। বলা হচ্ছিল, আসন্ন উপনির্বাচনে নির্দিষ্ট কেন্দ্র থেকে মমতার প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ করে দিতে ইউসুফকে সাংবিধানিক পদ থেকে সরে দাঁড়ানোর বার্তা দিয়েছিলেন সৌরভ গাঙ্গুলি (Sourav Ganguly)।

X Link: https://x.com/ANI/status/2063211428019138986

তবে এই যাবতীয় সব জল্পনায় ইতি টানলেন মহারাজ। এই মর্মে শনিবার একটি বিবৃতি জারি করলেন তিনি। যেখানে বলা হয়, তিনি কখনও ইউসুফ পাঠানের সঙ্গে এ ধরনের কোনও বিষয়ে যোগাযোগ করেননি এবং তাঁর নাম জড়িয়ে যে খবর ছড়ানো হচ্ছে, তার কোনও ভিত্তি নেই। সৌরভ স্পষ্ট জানিয়েছেন, এমন কোনও যোগাযোগ তিনি করেননি এবং গোটা অভিযোগই ভিত্তিহীন। পাশাপাশি সংবাদমাধ্যমকে গুজব ও জল্পনার ফাঁদে পা না দেওয়ার আবেদনও জানিয়েছেন তিনি।

সৌরভের (Sourav Ganguly) এই স্পষ্ট অবস্থানের পর রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন আলোচনা। কারণ, গত কয়েকদিন ধরে যে জল্পনা তুঙ্গে উঠেছিল, সেই বিতর্কে সরাসরি হস্তক্ষেপ করে নিজের অবস্থান পরিষ্কার করলেন ভারতের অন্যতম জনপ্রিয় ক্রিকেট ব্যক্তিত্ব। ফলে গুঞ্জন, জল্পনা এবং রাজনৈতিক সমীকরণের আবহে সৌরভের এই বিবৃতি তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন