29 C
Kolkata
Friday, May 1, 2026
spot_img

ভোট মিটতেই নিজের কাজ শুরু করলেন মোদী?

Aaj India desk, নয়াদিল্লি: ভোট মিটতেই নিজের পুরনো পথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। এমনটাই অভিযোগ করল কংগ্রেস। ‘মুদ্রাস্ফীতি-মানব’ বলে উল্লেখ করে তাদের অভিযোগের তির মোদীর দিকে। গত ৪ মাসে এলপিজি (LPG) সিলিন্ডারের দাম বৃদ্ধি পেয়েছে অস্বাভাবিক হারে। সেই নিয়েই ফের তোপ দাগলো তারা।

কংগ্রেসের বক্তব্য কি?

নিজেদের এক্স হ্যান্ডেল (পূর্বতন টুইটার) থেকে করা একটি পোস্টে কংগ্রেস থেকে বলা হয়,” মুদ্রাস্ফীতি-মানব মোদী (Narendra Modi) আবারও চাবুক মেরেছেন। আজ বাণিজ্যিক সিলিন্ডার(LPG) ৯৯৩ টাকা দামি হয়ে গেছে।গত ৪ মাসে মোদি বাণিজ্যিক সিলিন্ডারের দাম এভাবে বাড়িয়েছেন।” এর সঙ্গে গত ৪ মাসের বিবরণ দিয়ে বলা হয়েছে, ” ১ মে: ₹৯৯৩, ১ এপ্রিল: ২১৮,৭ মার্চ: ₹১১৫,১ মার্চ: ₹৩১,১ ফেব্রুয়ারি: ₹৫০,১ জানুয়ারি: ১১১, মোট: ১,৫১৮ টাকা বাড়ানো হয়েছে। বছরে এখনও ৮ মাস বাকি রয়েছে। ”

পরিস্থিতি আসলে কি?

বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম মাথাচাড়া দিয়েছে। এর পর আজ বাণিজ্যিক সিলিন্ডারের দাম ৯৯৩ টাকা বৃদ্ধি পেয়ে হয়েছে ৩০৭১.৫০ টাকা, ফলে মাথায় হাত পড়েছে ব্যবসায়ীদের। পাশাপাশি আশঙ্কা করা হচ্ছে বাণিজ্যিক এলপিজির (LPG)দাম বাড়াতে পরিবহনের খরচও বৃদ্ধি পাবে। গার্হস্থ্য সিলিন্ডারের দাম এখনও বাড়েনি, আশঙ্কা করা হচ্ছে সেটাও বাড়তে পারে। আমেরিকা ইরানের যুদ্ধের কারণে এমনিতেই অশোধিত তেলের দাম উপরে।

কংগ্রেসের বক্তব্য যুদ্ধ শুরু হওয়ার আগে থেকেই এই সরকার এলপিজির(LPG) দাম বাড়িয়ে আমজনতার উপর অর্থনৈতিক ভার চাপিয়ে যাচ্ছে। মাঝে বিভিন্ন রাজ্যের ভোটের জন্য তারা এই কাজ থেকে বিরত ছিল। ভোট মিটতেই আবার তাদের খেলা শুরু। কংগ্রেসের বক্তব্য সামনে আসতেই দ্বিমত প্রকাশ করেছে ওয়াকিবহাল মহল। কারুর বক্তব্য বিশ্ববাজারের পরিবর্তনের সাথেই এলপিজির (LPG) দামও পরিবর্তিত হয়েছে। এর সঙ্গে নরেন্দ্র মোদীর (Narendra Modi) কোনো সম্পর্ক নেই।

কিন্তু সংখ্যাগরিষ্ঠের মতে, অতীতেও দেখা গেছে বিশ্ববাজার যেমনই থাকুক পেট্রোল ডিজেল এবং এলপিজির(LPG) দাম নির্ভর করেছে বিভিন্ন রাজ্যে ভোটের নির্ঘন্টের উপর। বিশ্ববাজারে দাম কমলেও ভারতে দাম কমেনি পেট্রোপণ্যের, কিন্তু ভোট আসলেই তা সস্তা হয়েছে।আবার ভোট মিটতেই ফের মাথাচাড়া দিয়েছে মুদ্রাস্ফীতি। এমনকি ভোটের ফল আশানুরুপ না হলেই ফের পেট্রোপন্যের দাম বাড়তে পারে বলে আশঙ্কা সংশ্লিষ্ট মহলের।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন