33 C
Kolkata
Thursday, May 14, 2026
spot_img

গড়িয়ায় বেআইনি ক্লক টাওয়ার ঘিরে বিতর্ক, ভাঙতে গেল পুরসভা

Aaj lndia Desk,কলকাতা:দক্ষিণ কলকাতার গড়িয়ার কামডহরিতে বেআইনি ক্লক টাওয়ার ঘিরে ফের চাঞ্চল্য ছড়াল। এই বেআইনি ক্লক টাওয়ার ভাঙার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

স্থানীয় সূত্রে খবর, এই ক্লক টাওয়ারটির উদ্বোধন করেছিলেন প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas) এবং প্রাক্তন পুর প্রতিনিধি সন্দীপ দাস। তবে নির্মাণের পর থেকেই তা নিয়ে বিতর্ক শুরু হয়। অভিযোগ ওঠে, প্রয়োজনীয় অনুমতি ছাড়াই সরকারি জমিতে এই নির্মাণ করা হয়েছে। এরপর স্থানীয় একটি ক্লাব আদালতের দ্বারস্থ হয়।

মামলার শুনানির পর হাইকোর্ট ওই ক্লক টাওয়ারটিকে বেআইনি নির্মাণ বলে চিহ্নিত করে এবং তা ভেঙে ফেলার নির্দেশ দেয়। আদালতের নির্দেশ কার্যকর করতে এর আগেও পুরসভার একটি দল সেখানে গিয়েছিল বলে জানা গিয়েছে। কিন্তু অভিযোগ, সেই সময় তৃণমূল কর্মীদের বাধার মুখে পড়ে আধিকারিকদের ফিরে আসতে হয়।

এদিকে রাজ্যে সরকার পরিবর্তনের পর বেআইনি নির্মাণ নিয়ে কড়া অবস্থান নিয়েছে নতুন প্রশাসন। বর্তমান পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল ( Agnimitra Paul)। সূত্রের খবর, পুর কমিশনার স্মিতা পান্ডে স্পষ্ট নির্দেশ দিয়েছেন, হাইকোর্ট যেসব নির্মাণকে বেআইনি বলে চিহ্নিত করেছে, সেগুলির বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে। সেই তালিকাতেই ছিল গড়িয়ার কামডহরির এই ক্লক টাওয়ার।পুরসভার তরফে জানানো হয়েছে, আদালতের নির্দেশ মেনেই সমস্ত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

সব মিলিয়ে সরকার বদলের পর প্রশাসনের ইমিডিয়েট অ্যাকশন নীতির প্রভাব কত টা দ্রুত তা একাধিক ক্ষেত্রে দেখা যাচ্ছে । নতুন প্রশাসনিক অবস্থানের পর একের পর এক পদক্ষেপে বদলে যাচ্ছে ছবিটা। এখন নজর, এই কড়া অবস্থান ভবিষ্যতেও একই ধারায় বজায় থাকে কি না।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন