30 C
Kolkata
Thursday, September 17, 2026
spot_img

উত্তম কুমারের সঙ্গে দেবের তুলনা! মেগাস্টারের এক জবাবেই তোলপাড় নেটদুনিয়া!

কলকাতা: মহানায়ক উত্তম কুমার (Uttam Kumar) মানেই বাঙালির আবেগ। আর সেই কিংবদন্তির সঙ্গে টলিউড সুপারস্টার দেবের (Dev) তুলনা টানতেই শুরু হয়েছে জোর চর্চা। ‘দাদাগিরি’-র নতুন প্রোমো প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সুদীপা চট্টোপাধ্যায়ের মন্তব্য এবং তার জবাবে দেবের সংযত প্রতিক্রিয়া।

প্রোমোতে সুদীপাকে বলতে শোনা যায়, “বাঙালি দর্শক তোমার সঙ্গে কোথাও গিয়ে একটা মহানায়ক উত্তমকুমারের (Uttam Kumar) মিল পায়।” এই মন্তব্যের পর দেব তুলে ধরেন এক ব্যক্তিগত স্মৃতি। তিনি জানান, একসময় কিংবদন্তি অভিনেত্রী সুপ্রিয়া দেবীর বাড়িতে গেলে তিনিও নাকি একই কথা বলেছিলেন, দেবের (Dev) হাসিতে তিনি মহানায়কের ছায়া খুঁজে পেয়েছিলেন।

তবে প্রশংসার মাঝেও দেব স্পষ্ট করে দেন তাঁর অবস্থান। অভিনেতার কথায়, “মহানায়ক উত্তমকুমার (Uttam Kumar) একজনই হন। ওঁর পরে কারও সঙ্গে আর সেই তুলনা টানা যাবে না।” এই বিনয়ী মন্তব্যই মুহূর্তে দর্শকদের মন জয় করেছে বলে মনে করছেন অনেকেই।

একই মঞ্চে উপস্থিত ছিলেন অভিনেতা কাঞ্চন মল্লিক। দেবের (Dev) বক্তব্য শুনে হাস্যরসের সুরে তিনি বলেন, “এইজন্যই তুমি দাদাগিরির ওখানে দাঁড়িয়ে সঞ্চালক, আর আমরা এখানে প্রতিযোগী।” স্টুডিয়ো জুড়ে করতালিতে ভরে ওঠে পরিবেশ।

অন্যদিকে, প্রোমো প্রকাশের পর নেটদুনিয়ায় শুরু হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ সুদীপার মন্তব্যের সমালোচনা করেছেন, আবার অনেকেই দেবের উত্তরকে পরিণত ও সম্মানজনক বলে প্রশংসা করেছেন। পুরো ঘটনাকে ঘিরে ‘দাদাগিরি’-র এই বিশেষ পর্ব এখন দর্শকদের কৌতূহলের কেন্দ্রবিন্দু।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন