29 C
Kolkata
Wednesday, August 26, 2026
spot_img

এক ফ্রেমে মুখ্যমন্ত্রী-মন্ত্রী ও সুশীল মোহতা! ছবি ঘিরে ‘সেটিং’-এর জল্পনা

Aaj India Desk, কলকাতা: মন্ত্রীদের সঙ্গে একই টেবিলে মধ্যাহ্নভোজে আবাসন ব্যবসায়ী সুশীল মোহতা (Sushil Mohta) সমাজমাধ্যমে প্রকাশ্যে আসা এমনই একটি ছবি ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। ‘NOVESTA’ গ্রুপের কর্ণধার শৌভিক কুইল্যার পোস্ট করা ওই ছবিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) , পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ (Dilip Ghosh)-এবং উচ্চশিক্ষা মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে সুশীল মোহতাকে দেখা যাচ্ছে। ছবি সামনে আসার পরই শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা।

সুশীল মোহতা ও তাঁর আবাসন ব্যবসা নিয়ে বিতর্ক অবশ্য নতুন নয়। কলকাতায় দীর্ঘদিন ধরেই প্রোমোটিং ব্যবসার সঙ্গে যুক্ত তিনি। তাঁর ব্যবসায়িক উত্থানের পিছনে বাম আমলের রাজনৈতিক যোগাযোগের কথাও বিভিন্ন সময়ে সামনে এসেছে। ১ নম্বর ব্রিটিশ ইন্ডিয়ান স্ট্রিটের অফিস থেকেই তাঁর ব্যবসায়িক কর্মকাণ্ডের বিস্তার ঘটে বলে দাবি করা হয়।

অভিযোগ রয়েছে, বাম জমানায় শিবলাল দাগা, দুর্গা দাগা এবং অরুণ মহেশ্বরীর মতো প্রভাবশালী ব্যক্তিদের সহযোগিতায় রাজনৈতিক মহলে তাঁর যোগাযোগ তৈরি হয়েছিল। পরবর্তীতে রাজ্যে ক্ষমতার পরিবর্তনের পর সেই রাজনৈতিক সমীকরণও বদলায়। তৃণমূলের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতার অভিযোগ ওঠে। তাঁর ছেলে সাকেত মোহতার সঙ্গে ফিরহাদ হাকিমের ঘনিষ্ঠতার প্রসঙ্গও বিভিন্ন মহলে আলোচিত হয়েছে।

এর পাশাপাশি জমি সংক্রান্ত অভিযোগেও নাম জড়িয়েছে সুশীল মোহতা ও তাঁর ছেলে সাকেতের। আনন্দপুর থানায় জমি আত্মসাৎ এবং প্রতারণার অভিযোগ দায়ের হয়েছিল বলে দাবি। ভোটের আগে ওই অভিযোগকে কেন্দ্র করে পুলিশি তল্লাশি হয়। একই সময়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তল্লাশির বিষয়টিও সামনে আসে।

তবে সেই তদন্ত বা মামলার বর্তমান অবস্থান কী, তা নিয়ে প্রকাশ্যে স্পষ্ট কোনও তথ্য নেই। এর মধ্যেই সাম্প্রতিক সময়ে বিভিন্ন অনুষ্ঠান ও রাজনৈতিক পরিসরে সুশীল মোহতার উপস্থিতি নজরে আসায় নতুন করে প্রশ্ন উঠেছে।

ছবি প্রকাশ্যে আসার পর বিরোধীদের বক্তব্য, যাঁকে ঘিরে এতদিন ধরে অভিযোগ ও তদন্তের কথা সামনে এসেছে, তিনি কীভাবে ফের শাসক মহলের একেবারে কাছের পরিসরে দেখা দিচ্ছেন? যদিও শুধুমাত্র কোনও অনুষ্ঠানে উপস্থিত থাকা বা একসঙ্গে মধ্যাহ্নভোজের ছবি কোনও মামলার নিষ্পত্তি কিংবা অভিযোগ প্রমাণিত বা খারিজ হওয়ার প্রমাণ নয়। তবু ছবিকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে যে জল্পনা তৈরি হয়েছে, আপাতত সেটিই আলোচনার কেন্দ্রে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন