33 C
Kolkata
Wednesday, August 26, 2026
spot_img

জামিন পাবেন সন্দীপ ঘোষ? আরজি কর মামলায় আগামী সপ্তাহে সুপ্রিম কোর্টে শুনানি

Aaj lndia Desk, কলকাতা: আরজি কর মেডিক্যাল কলেজের ধর্ষণ-খুন ও আর্থিক অনিয়মের মামলা ঘিরে ফের তৈরি হয়েছে নতুন আইনি জটিলতা। একদিকে রাজ্য সরকার পুরনো ঘটনাটির তদন্তকে নতুন করে শুরু করার উদ্যোগ নিয়েছে, অন্যদিকে জামিনের আবেদন নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ (Sandip Ghosh)। তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে সিবিআইয়ের বক্তব্য জানতে চেয়ে নোটিস জারি করেছে দেশের সর্বোচ্চ আদালত।

শীর্ষ আদালতে শুনানির সম্ভাবনা

সন্দীপ ঘোষের করা জামিনের আবেদনের শুনানি আগামী সপ্তাহে হতে পারে বলে জানা যাচ্ছে। বিচারপতি এম এম সুন্দ্রেশ এবং বিচারপতি পি বি ভারালের বেঞ্চে মামলাটি উঠতে পারে। ফলে তাঁর জামিনের বিষয়টি এখন সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের উপর নির্ভর করছে।

কোন মামলায় এখনও জেলে সন্দীপ?

২০২৪ সালে আরজি কর হাসপাতালে এক তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় দেশজুড়ে তীব্র প্রতিবাদ শুরু হয়েছিল। সেই ঘটনার তদন্তের পাশাপাশি হাসপাতালের প্রশাসনিক কাজকর্ম নিয়েও তদন্ত শুরু হয়। আর্থিক অনিয়মের অভিযোগে সন্দীপ ঘোষের বিরুদ্ধে পৃথক তদন্ত চালায় সিবিআই।

তদন্তে হাসপাতালের বিভিন্ন সামগ্রী কেনাকাটার ক্ষেত্রে টেন্ডার প্রক্রিয়ায় কারচুপি এবং পরিচিত ও ঘনিষ্ঠ ব্যক্তিদের সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ সামনে আসে। এই অভিযোগের ভিত্তিতেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল। ধর্ষণ-খুনের মামলায় জামিন পেলেও আর্থিক দুর্নীতির মামলায় এখনও তিনি জেলেই রয়েছেন।

নতুন করে তদন্তে জোর রাজ্যের

এদিকে রাজ্যে বিজেপি সরকার গঠনের পর আরজি কর-কাণ্ড নিয়ে ফের সক্রিয় হয়েছে প্রশাসন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)-চলতি মাসে অভয়ার এলাকায় গিয়ে মামলাটি নতুন করে খতিয়ে দেখার নির্দেশ দেন। এরপর অভয়ার পরিবারের তরফে পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ-সহ তিনজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা পড়ে।

সেই অভিযোগের ভিত্তিতে নির্মল ঘোষকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। ফলে একদিকে নতুন করে তদন্তের পরিধি বাড়ছে, অন্যদিকে পুরনো মামলায় বন্দি সন্দীপ ঘোষ জামিনের জন্য দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন।

এখন দেখার, সিবিআইয়ের বক্তব্য শোনার পর সুপ্রিম কোর্ট সন্দীপ ঘোষ (Sandip Ghosh)কে জামিন দেয় কি না। পাশাপাশি রাজ্যের নির্দেশে নতুন করে শুরু হওয়া তদন্ত কোন দিকে এগোয়, সেদিকেও নজর রয়েছে সকলের ।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন