Aaj India Desk,দক্ষিণ ২৪ পরগনা: শপথ গ্রহণের পর আজই প্রথম জন জনসভা ছিল। ফলতার জনসভা থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) সরাসরি ঘোষণা করেন ” প্রতিটি পরিবারে যদি উপযুক্ত কেউ থাকেন ১৮ থেকে ৪৫ বছর বয়সি বিজেপি সরকার তাদের চাকরি দেবেন”।
এদিন ৩২১ জন বিজেপি কর্মীর মৃত্যুর প্রসঙ্গ তুলে বড় ঘোষণা করল মুখ্যমন্ত্রী।যেসব পরিবার রাজনৈতিক হিংসার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই পরিবারে যদি ১৮ থেকে ৪৫ বছর বয়সের মধ্যে কোনও উপযুক্ত সদস্য থাকেন, তাহলে বিজেপি সরকার তাঁদের চাকরির ব্যবস্থা করে দেবে।
৩২১ জন বিজেপি কর্মীর মৃত্যুর কারণ ?
২০২১ সালের বিধানসভা নির্বাচন পরবর্তী হিংসা যার জেরেই ৩২১ জন বিজেপি কর্মী শহীদ হন।ভোটের ফল ঘোষণার পরপরই তৎকালীন শাসকদল তৃণমূল কংগ্রেসের (TMC) কর্মীরা পরিকল্পিতভাবে বিজেপি কর্মীদের ওপর হামলা চালায়। প্রথম কয়েকদিনেই বহু কর্মীকে পিটিয়ে বা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয় ।এ কথা উচ্চপদস্থ বিজেপি বিজেপি কর্মকর্তারা সহ নরেন্দ্র মোদী অমিত শাহ মতো হেভিওয়েট নেতাদেরও বলতে শোনা গেছে।
দীর্ঘদিন ধরে রাজ্যে রাজনৈতিক সন্ত্রাসের শিকার হয়েছেন বহু কর্মী সমর্থক। সেই সব পরিবার আজও আর্থিক অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে। তাই নিহত কর্মীদের পরিবারের পাশে দাঁড়াতেই এই উদ্যোগ নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে বলেই দলীয় সূত্রে জানা গিয়েছে।
অনেকের মতে শুধুমাত্র আর্থিক সহায়তা নয়, পরিবারের ভবিষ্যৎ সুরক্ষিত করাই তাঁদের মূল লক্ষ্য তবে রাজনৈতিক মহলে এই বিষয় নিয়েশুরু হয়েছে আলোচনা। বক্তব্য , ভোটের আগে আবেগকে কাজে লাগিয়ে রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী । তবে এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী তরফ থেকে এ বিষয়ে কোনো রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


