28 C
Kolkata
Saturday, September 5, 2026
spot_img

ফরাক্কায় ‘ধস’ মেরামত! ট্রায়াল রান শুরু, আজ রাতেই কি ফের ছুটবে উত্তরবঙ্গের ট্রেন?

মুর্শিদাবাদ: ৫৩ ঘণ্টারও বেশি সময় ধরে যুদ্ধকালীন তৎপরতা! অবশেষে মেরামত হল ফরাক্কার ধসে যাওয়া রেললাইন (Farakka Rail Line Landslide)! এবার ইনস্পেকশন কার দিয়ে দফায় দফায় চলছে ট্রায়াল রান। সবকিছু ঠিকঠাক থাকলে শনিবার রাত থেকেই স্বাভাবিক হতে পারে উত্তরবঙ্গ-দক্ষিণবঙ্গের ট্রেন পরিষেবা। কিন্তু শেষ মুহূর্তে এখনও রয়েছে একটা বড় ‘যদি’!

কারণ, রেললাইনের নীচের মাটি এখনও নরম। তাই যাত্রী নিয়ে ট্রেন চালানোর আগে একেবারে নিশ্চিত হতে চাইছে রেল। অপেক্ষা এখন রেল সেফটি কমিশনারের সবুজ সংকেতের।

একটানা বৃষ্টির জেরে বৃহস্পতিবার ভোরে ফরাক্কায় রেললাইনের নীচে প্রায় ৬ ফুট মাটি ধসে যায় (Farakka Rail Line Landslide)। আর তারপর থেকেই শুরু হয় যুদ্ধকালীন তৎপরতায় মেরামতির কাজ। প্রায় ১৫০ জন রেলকর্মী ও ইঞ্জিনিয়ার টানা ৫৩ ঘণ্টারও বেশি সময় ধরে দিনরাত কাজ করে অবশেষে লাইন মেরামত করেছেন।

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝিও জানিয়েছেন, শনিবারই ট্রেন চলাচল স্বাভাবিক করার লক্ষ্যে কাজ চলছে। তবে ঠিক কখন থেকে নির্দিষ্ট সময়সূচি মেনে ট্রেন ছুটবে, তা এখনও নিশ্চিত নয়।

কারণ, লাইন তৈরি হলেও পরীক্ষার পালা এখনও শেষ হয়নি! ইনস্পেকশন কার দিয়ে বারবার ট্রায়াল রান করে দেখা হচ্ছে লাইনের পরিস্থিতি। রাতেই রেল সেফটি কমিশনারের আধিকারিকরা ঘটনাস্থলে গিয়ে গোটা পরিস্থিতি খতিয়ে দেখবেন। তাঁদের সবুজ সংকেত মিললেই পুরোদমে ট্রেন চলাচলের রাস্তা খুলবে।

এদিকে ধসের (Farakka Rail Line Landslide) ধাক্কায় শনিবারও ভোগান্তি অব্যাহত যাত্রীদের। বাতিল হয়েছে উত্তরবঙ্গ থেকে কলকাতামুখী একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন। এর মধ্যে রয়েছে সরাইঘাট এক্সপ্রেস, উত্তরবঙ্গ এক্সপ্রেস, কাঞ্চনকন্যা এক্সপ্রেস, দার্জিলিং মেল, পদাতিক এক্সপ্রেস, হামসফর এক্সপ্রেস, তিস্তা-তোর্সা এক্সপ্রেস-সহ একাধিক ট্রেন।

কিছু ট্রেনকে আবার ঘুরপথে চালানো হচ্ছে। আটকে পড়া যাত্রীদের জন্য জল ও খাবারের ব্যবস্থা করছে রাজ্য সরকার। উত্তর ও দক্ষিণবঙ্গে অতিরিক্ত বাসও চালানো হচ্ছে। কিন্তু বিপুল সংখ্যক যাত্রীর চাপ সামলাতে তাতেও পুরোপুরি মিটছে না সমস্যা।

তবে আপাতত বড় স্বস্তি, শিয়ালদহ বা কলকাতা স্টেশন থেকে এখনও কোনও ট্রেন বাতিল হয়নি বলেই খবর।অর্থাৎ, ধস মেরামত হয়েছে, ট্রায়াল রানও শুরু! এখন শুধু একটাই অপেক্ষা, রেল সেফটি কমিশনারের ‘গ্রিন সিগন্যাল’ কবে আসে? এখন প্রশ্ন, শনিবার রাতেই কি অবশেষে খুলবে উত্তরবঙ্গের রেলপথ? নাকি নরম মাটির (Farakka Rail Line Landslide) কারণে আরও অপেক্ষা করতে হবে যাত্রীদের?

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন