29 C
Kolkata
Thursday, August 13, 2026
spot_img

গ্রেফতারি পরোয়ানার বিরুদ্ধে মামলা! ফের হাইকোর্টে বীরভূমের ‘পাথর সম্রাট’ টুলু

Aaj India Desk, কলকাতা: গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পর ফের কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) দ্বারস্থ হলেন বীরভূমের বিতর্কিত পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল (Tulu Mondal)। তাঁর বিরুদ্ধে জারি হওয়া গ্রেফতারি পরোয়ানাকে (Arrest Warrant) চ্যালেঞ্জ করে আদালতে মামলা করেছেন তিনি। মামলাটি জরুরি ভিত্তিতে শোনার জন্যও আবেদন জানান টুলুর আইনজীবী। সেই আবেদনে সাড়া দিয়ে বিচারপতি কৌশিক চন্দ জানিয়েছেন, বৃহস্পতিবার দুপুর ২টোর সময় মামলাটির শুনানি হবে।

টুলুর বিরুদ্ধে ইতিমধ্যেই গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। ফলে যে কোনও সময় তাঁকে গ্রেফতার করতে পারে পুলিশ বা তদন্তকারী সংস্থা। এই পরিস্থিতিতে শুধু গ্রেফতারি পরোয়ানাই নয়, তাঁর সম্পত্তি বাজেয়াপ্ত করার যে প্রক্রিয়া শুরু হয়েছে, সেটিকেও আইনি চ্যালেঞ্জ জানিয়েছেন টুলু। তাঁর দাবি, এই প্রক্রিয়াও আইনসম্মত নয়।

এদিকে তদন্তকারীদের দাবি, টুলু মণ্ডল এখনও নিখোঁজ। তিনি কোথায় রয়েছেন বা কোথায় আত্মগোপন করে আছেন, সেই বিষয়ে এখনও নিশ্চিত তথ্য মেলেনি। এর মধ্যেই বৃহস্পতিবার সকালে সিউড়ির সুভাষপল্লিতে টুলুর বাড়িতে যায় স্থানীয় প্রশাসন। সেখানে আদালতের নির্দেশ সংক্রান্ত একটি নোটিস সাঁটিয়ে দেওয়া হয়। নোটিসে জানানো হয়েছে, শুক্রবার সকাল সাড়ে ১০টার মধ্যে টুলুকে সিউড়ি আদালতে হাজির হতে হবে। এর পাশাপাশি তাঁর বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে ‘রেড কর্নার’ নোটিসও জারি করা হয়েছে বলে জানা গিয়েছে।

সম্প্রতি মহম্মদবাজার থানার ডেউচা এলাকায় টুলুর আত্মীয় মিনার মণ্ডলের বাড়িতে অভিযান চালায় রাজ্য পুলিশ। সেই তল্লাশিতে নগদ প্রায় সাড়ে ২৮ কোটি টাকা এবং প্রায় ১৫ কেজি সোনা উদ্ধার করা হয়। এই ঘটনার পর থেকেই তদন্তকারীদের নজরে রয়েছেন টুলু মণ্ডল।

টুলুর নামে বা তাঁর সঙ্গে যুক্ত বেআইনি সম্পত্তির খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে পুলিশ। তাঁর সম্ভাব্য একাধিক ঠিকানার পাশাপাশি আত্মীয়স্বজন এবং ঘনিষ্ঠদের বাড়িতেও অভিযান চালানো হচ্ছে। এর আগেও নিজের নিরাপত্তা এবং আইনি সুরক্ষার জন্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন টুলু। গ্রেফতারি পরোয়ানা জারির পর বৃহস্পতিবার ফের আদালতের দ্বারস্থ হলেন বীরভূমের এই পাথর ব্যবসায়ী।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন