31.3 C
Kolkata
Wednesday, June 3, 2026
spot_img

কলেজ স্ট্রিটে বুলডোজার! রুখে দাঁড়ালো পড়ুয়ারা

Aaj India desk, কলকাতা: গত কয়েকদিন ধরেই থমথমে ছিল কলেজ স্ট্রীটের (college street) বইপাড়ার আবহাওয়া। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই বিভিন্ন জায়গায় চলছে বুলডোজার দিয়ে হকার উচ্ছেদ। বইপাড়াতেও নোটিস এসেছিল, তবে শেষ অব্দি প্রত্যাহার হয়। তারপরেও গতকাল আবার উচ্ছেদ আতঙ্ক ছড়ায়। লিখিত নোটিশ না দিলেও মৌখিকভাবে তাদের দোকানপাট সরিয়ে নেওয়ার কথা বলে যায় পুরসভার কর্মীরা। যদিও পুরসভা এই অভিযোগ অস্বীকার করেছে। তবুও বইপাড়া জুড়ে উচ্ছেদের চাপা আতঙ্ক ছড়ায়। এর প্রতিবাদে এককাট্টা হলো পড়ুয়ারা।

কি করলো পড়ুয়ারা?

কলেজস্ট্রীটের (college street) বইপাড়া পড়ুয়াদের অত্যন্ত প্রিয় জায়গা। প্রত্যন্ত এলাকা থেকে আসা দরিদ্র ও মধ্যবিত্ত ছাত্র-ছাত্রীরা এই কলেজ স্ট্রিট থেকেই কম দামে বই ও নোট সংগ্রহ করে পড়াশোনা করে। তাই বই পাড়াকে বাঁচাতে আজ মানববন্ধন করে প্রতিবাদ জানালো তারা। মূলত কলকাতা মেডিকেল কলেজ,কলকাতা বিশ্ববিদ্যালয়, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় এবং স্কটিশ চার্চ কলেজের ছাত্র-ছাত্রী ও বামপন্থী ছাত্র সংগঠনের কর্মীরা শামিল হয়েছিলেন। তাঁদের সাথে যোগ দিয়েছিলেন সাধারণ বইপ্রেমী মানুষ এবং স্থানীয় ছোট বই ব্যবসায়ীরা। ঘটনাস্থলে উপস্থিত চিকিৎসক অনিকেত মাহাতো বলেন, ” কলেজ স্ট্রিট বাংলার নবজাগরণের সাক্ষী। বাংলার ঐতিহ্য। একে এভাবে তুলে দেওয়া যাবে না।”

বিক্রেতারা কি বলছেন?

কলেজ স্ট্রীটের (college street) বইপাড়ার বিক্রেতারা বলছেন,”আমাদের সরাসরি নোটিস না দেওয়া হলেও মৌখিকভাবে সরে যেতে বলা হয়েছে। একটা অস্থিরতা তৈরির চেষ্টা চলছে বই পাড়া জুড়ে। এই ছাত্রছাত্রীরা অনেকেই খুব গরীব ঘর থেকে আসে। আমরা অনেক সময় তাদের এমনিও অনেক বই দিয়ে দিই। আজ ওরাই আমাদের পাশে আছে।” প্রসঙ্গত উল্লেখ্য, কলেজ স্ট্রিটে মৌখিক ভাবে সরে যেতে বলা হলেও বিভিন্ন জায়গায় এই খবরকে মিথ্যা তথ্য বলে চিহ্নিত করা হচ্ছে। ব্যবসায়ীদের আশঙ্কা এর ফলে যদি সত্যিই উচ্ছেদ হতে হয় কেউ জানতেও পারবে না।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন