32 C
Kolkata
Sunday, September 27, 2026
spot_img

‘SIR বাংলায় তেঁতো, কেরালায় মিষ্টি’! মমতার ‘ভোটে হারিনি’ দাবির জবাব শুভেন্দুর! ছবি দেখিয়ে কী বোঝালেন?

Aaj India Desk, কলকাতা: রবিবার সল্টলেকে বিজেপির (BJP) দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সেখানে পশ্চিমবঙ্গে SIR নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সাম্প্রতিক বক্তব্যের জবাব দেন তিনি। শনিবার শ্রীরামপুরের সভা থেকে SIR ইস্যুতে নির্বাচন কমিশনকে আক্রমণ করেছিলেন মমতা। সেই প্রসঙ্গ টেনে শুভেন্দুর কটাক্ষ, ‘‘পশ্চিমবঙ্গে SIR তেতো, কিন্তু কেরালায় ভালো মিষ্টি।’’

SIR নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশের কথাও এদিন তুলে ধরেন মুখ্যমন্ত্রী। এর পাশাপাশি নির্বাচন কমিশনের সাম্প্রতিক একটি ছবিও সাংবাদিকদের সামনে দেখান তিনি। ছবিতে মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে আরও দুই নির্বাচন কমিশনারকে দেখা যায়। কমিশনের তরফে ছবিটি প্রকাশের পাশাপাশি SIR সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের কথাও জানানো হয়েছিল।

এই ছবির প্রসঙ্গ তুলে শুভেন্দুর দাবি, SIR সংক্রান্ত সিদ্ধান্ত শুধু মুখ্য নির্বাচন কমিশনার একা নেননি। তাঁর বক্তব্য, তিনজন মিলে আলোচনা করেই সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।বিরোধীদের SIR নিয়ে অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন শুভেন্দু। তাঁর দাবি, পশ্চিমবঙ্গে SIR নিয়ে আপত্তি জানালেও কেরালায় একই প্রক্রিয়াকে ভালো বলছে কংগ্রেস। তাঁর কথায়, কেরালায় কংগ্রেস জিতেছে বলেই সেখানে SIR নিয়ে তাদের অবস্থান আলাদা। একইসঙ্গে তিনি কটাক্ষ করেন, সিপিআইএমের উপস্থিতি মূলত সোশ্যাল মিডিয়াতেই সীমাবদ্ধ।

এদিন তৃণমূলের করা সুপ্রিম কোর্টের মামলার কথাও উল্লেখ করেন শুভেন্দু। তাঁর দাবি, পশ্চিমবঙ্গে SIR নিয়ে তৃণমূল একাধিকবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। তিনি বলেন, সুপ্রিম কোর্ট সংবিধানের ১৪২ নম্বর অনুচ্ছেদের বিশেষ ক্ষমতা প্রয়োগ করে কিছু ক্ষেত্রে ক্ষমতা কেড়ে নেয়। তাঁর বক্তব্য অনুযায়ী, প্রায় ৬০ লক্ষ ‘লজিক্যাল ডিসক্রেপেন্সি’র মধ্যে ২৭ লক্ষের বিষয় বিচার করেছেন জুডিশিয়াল অফিসাররা।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন