31 C
Kolkata
Sunday, May 24, 2026
spot_img

ঈদের ছুটি নিয়ে রাতারাতি বড় বদল! নবান্নের নতুন বিজ্ঞপ্তিতে কী ঘোষণা?

Aaj India Desk, কলকাতা : পশ্চিমবঙ্গে ঈদ-উল-আজহা (বকরি ঈদ) উপলক্ষে সরকারি ছুটির বিজ্ঞপ্তিতে বড় পরিবর্তন আনল রাজ্য সরকার। শুক্রবার নবান্নের অর্থ দপ্তরের অডিট শাখা থেকে জারি করা হলো নতুন বিজ্ঞপ্তি। ২২ মে তারিখে জারি হওয়া এই বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন পশ্চিমবঙ্গ সরকারের অতিরিক্ত মুখ্যসচিব পি. কে. মিশ্র। বিজ্ঞপ্তি ইতিমধ্যেই সংশ্লিষ্ট প্রশাসনিক দপ্তর ও জেলার কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। (Eid Holiday)

নতুন বিজ্ঞপ্তিতে কী বলা হয়েছে ?

অর্থ দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, আগে ২৬ মে ‘ঈদের আগের দিন’ এবং ২৭ মে ‘ঈদ-উল-আজহা’ উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছিল। তবে পরে জানা যায়, চলতি বছরে ঈদ-উল-আজহা পালিত হবে ২৮ মে, বৃহস্পতিবার। সেই কারণে আগের বিজ্ঞপ্তিতে আংশিক সংশোধন এনে ২৮ মে-কে সরকারি ছুটি হিসেবে ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে ২৬ ও ২৭ মে-র ঘোষিত ছুটি প্রত্যাহার করা হয়েছে। (Eid Holiday)

নতুন নির্দেশিকা অনুযায়ী, ২৬ মে (মঙ্গলবার) এবং ২৭ মে (বুধবার) পশ্চিমবঙ্গ সরকারের আওতাধীন সমস্ত দপ্তর, প্রতিষ্ঠান ও অফিস খোলা থাকবে এবং সেগুলি কর্মদিবস হিসেবেই গণ্য হবে।

নতুন সূচি ঘিরে বিরক্তি ?

ছুটির সূচিতে এই পরিবর্তনের ফলে সরকারি কর্মী, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন সরকারি পরিষেবা সংশ্লিষ্ট মহলে নতুন করে প্রস্তুতি শুরু হয়েছে। বিশেষ করে যাঁরা আগের ঘোষিত ছুটির ভিত্তিতে পরিকল্পনা করেছিলেন, তাঁদের মধ্যে নতুন নির্দেশিকা নিয়ে বিরক্তি তৈরি হয়েছে। (Eid Holiday)

ঈদ-উল-আজহা উপলক্ষে আগে ঘোষিত দু’দিনের ছুটি বাতিল করে একদিনের ছুটি কার্যকর করার সিদ্ধান্ত ঘিরে রাজনৈতিক মহলেও বিতর্ক তৈরি হয়েছে। বিরোধী শিবিরের একাংশের দাবি, প্রথমে দু’দিন ছুটি ঘোষণা করে পরে তা সংশোধন করায় প্রশাসনিক সমন্বয় ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠছে। অন্যদিকে শাসকদলের দাবি, চাঁদ দেখার নিরিখে ঈদের দিন নির্ধারিত হওয়ায় বাস্তব পরিস্থিতি অনুযায়ীই সরকার বিজ্ঞপ্তিতে সংশোধন এনেছে। তবে এই সিদ্ধান্তকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমেও নানা প্রতিক্রিয়া সামনে আসতে শুরু করেছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন