35 C
Kolkata
Saturday, May 16, 2026
spot_img

বিরাট ঘোষণা! ৭০ হাজার কলেজ ছাত্রী পাবে ইলেকট্রিক স্কুটি

Aaj India Desk,ভারতবর্ষ : কলেজ যেতে আর হয়তো বাস-টোটোর জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হবে না।৭০ হাজারেরও বেশি কলেজ পড়ুয়াকে ইলেকট্রিক স্কুটার দেওয়ার কথা জানানো হয়েছে। দূর থেকে যাঁরা প্রতিদিন কষ্ট করে কলেজে আসেন, তাঁদের জন্য বিরাট সুখবর।

উচ্চশিক্ষার আওতায় মেয়েদের আরও একধাপ এগিয়ে আনতেই নতুন উদ্যোগ নিল সরকার। কলেজ পড়ুয়া দের জন্য এবার নতুন ভাবনা। স্নাতক স্তরে পাঠ্যরত মেয়েদের জন্য ‘ রানী লক্ষ্মীবাই স্কুটি যোজনা'(Rani Laxmibai Scooty Yojana) প্রকল্প ঘোষণা করলো উত্তরপ্রদেশ সরকার।

ছাত্রীদের জন্য এবার পেট্রোল নয়, সরাসরি ইলেকট্রিক স্কুটার দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।এর ফলে একদিকে যেমন জ্বালানির অতিরিক্ত খরচের চাপ কমবে, তেমনই পরিবেশবান্ধব যাতায়াতের দিকেও বড় পদক্ষেপ হবে এটি।সরকারি তথ্য অনুযায়ী, প্রতিটি ইলেকট্রিক স্কুটারের সম্ভাব্য মূল্য ধরা হয়েছে প্রায় ৫৫ হাজার টাকা। এই প্রকল্প বাস্তবায়নে ২০২৫ সালের ২০ ফেব্রুয়ারি ৪০০ কোটি টাকার বাজেট অনুমোদন করেছে যোগী সরকার।

‘রানি লক্ষ্মীবাই স্কুটি যোজনা’-র প্রস্তাব ইতিমধ্যেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)-এর কাছে জমা পড়েছে। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ছয় মাসের মধ্যেই ছাত্রীদের হাতে ইলেকট্রিক স্কুটি তুলে দেওয়ার প্রক্রিয়ার কাজ শুরু হবে।

জানা গিয়েছে, গত বছরই শিক্ষা দফতর বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতক এবং স্নাতকোত্তরের শেষ বর্ষে উত্তীর্ণ ছাত্রীদের তালিকা চেয়েছিল। সেই তালিকার ভিত্তিতেই উপভোক্তাদের বাছাই করা হতে পারে বলে মনে করা হচ্ছে।এই প্রকল্পে ওবিসি, এসসি, এসটি, ইডব্লিউএস, সংরক্ষিত শ্রেণি এবং বিশেষভাবে সক্ষম ছাত্রীদেরও অন্তর্ভুক্ত করা হবে। অর্থাৎ, সমাজের বিভিন্ন স্তরের ছাত্রীরা যাতে সমান সুযোগ পান, সেই দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন