34.5 C
Kolkata
Monday, June 22, 2026
spot_img

টেট ও চাকরি ছাড়াও বাজেটে থাকছে একাধিক বড় চমক! জেনে নিন

Aaj India Desk,কলকাতা: বঙ্গবাসীর আজকের দিনটি অপেক্ষায় ছিল। ২০২৬-২৭ অর্থবর্ষের পূর্ণাঙ্গ বাজেট (Budget 2026) বিধানসভায় পেশ করবেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। নতুন বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট ঘিরে রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষের মধ্যে কৌতূহল বেশ জোরালো। অনেকের মতে, এই বাজেট শুধু আয়-ব্যয়ের হিসাব নয়, আগামী দিনের কর্মসংস্থান ও সামাজিক সুরক্ষার রূপরেখাও তুলে ধরবে।

সবচেয়ে বড় নজর থাকবে চাকরি ও কর্মসংস্থানের দিকে। জানা যাচ্ছে, প্রায় ৫০ হাজার সরকারি স্থায়ী পদে নিয়োগের ঘোষণা হতে পারে। শিক্ষা ক্ষেত্রে প্রতি বছর নিয়মিত টেট ও অন্যান্য শিক্ষক নিয়োগ পরীক্ষা নেওয়ার প্রতিশ্রুতিও বাজেটে থাকতে পারে। পাশাপাশি পুলিশ বিভাগে বড়সড় নিয়োগের মাধ্যমে আইনশৃঙ্খলা আরও শক্তিশালী করার পরিকল্পনাও ঘোষণা হতে পারে।

বেকার যুবকদের স্বনির্ভর করতে নতুন প্রকল্প চালুর সম্ভাবনা রয়েছে। এই প্রকল্পের মাধ্যমে আর্থিক সহায়তার পাশাপাশি দক্ষতা উন্নয়ন ও কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা করা হতে পারে।

এছাড়াও, দীর্ঘদিন বন্ধ থাকা কেন্দ্রীয় প্রকল্পগুলিকে নতুন রূপে চালু করার ইঙ্গিত মিলছে। ১০০ দিনের কাজের জন্য ‘জি রাম জি’ খাতে ৭ থেকে ৮ হাজার কোটি টাকার তহবিল ঘোষণা হতে পারে। রাজ্যে ‘প্রধানমন্ত্রী সূর্যঘর মুফত বিজলি যোজনা’ এবং ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্প চালুর জন্যও বড় অঙ্কের বরাদ্দের সম্ভাবনা রয়েছে।

স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়ন, গ্রামীণ রাস্তা সংস্কার, শিল্পায়ন, পর্যটন এবং নারী নিরাপত্তার জন্য বিশেষ তহবিল গঠনের ঘোষণা আসতে পারে।মহিলাদের জন্য চালু হওয়া ‘অন্নপূর্ণা যোজনা’ বাজেটের অন্যতম বড় আকর্ষণ হতে পারে। প্রতি মাসে ৩ হাজার টাকা করে আর্থিক সহায়তা দিতে এই প্রকল্পে বড় অঙ্কের বরাদ্দ রাখা হতে পারে। সব মিলিয়ে, কর্মসংস্থান, পরিকাঠামো ও জনকল্যাণমূলক প্রকল্পই এবারের বাজেটের মূল কেন্দ্রবিন্দু হতে চলেছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন