Aaj India Desk ,কলকাতা:২০২৫ সালে ODI বিশ্বকাপ জিতে ভারতের ইতিহাসে নতুন শিরোনাম এনে দিয়েছিল ভারতের মহিলা ক্রিকেট দল। সেই উচ্ছ্বাস এখনও টাটকা ভারতীয় ক্রিকেট প্রেমীদের মধ্যে। এবার লক্ষ্য আরও বড় ICC মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে বিশ্বজয়ের স্বপ্ন দেখছে উইমেন ইন ব্লু ।
আগামী ১২ জুন থেকে ইংল্যান্ডের মাটিতে শুরু হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর সেই মেগা আসরকে সামনে রেখে শনিবার ১৫ সদস্যের দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড (Board of Control for Cricket in India)। তবে ১১ স্কোয়াড – এ থাকছে কারা ? এখন সেটাই প্রশ্ন
টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় স্কোয়াড
হরমনপ্রীত কৌর (Captain), স্মৃতি মান্ধানা (VC), শেফালি বর্মা, জেমাইমা রদ্রিগেজ, রিচা ঘোষ (Wicket Keeper),ইয়াস্তিকা ভাটিয়া,শ্রেয়াঙ্কা পাতিল ,দীপ্তি শর্মা, শ্রী চরণী, রেণুকা ঠাকুর, ক্রান্তি গৌড়, রাধা যাদব, অরুন্ধতী রেড্ডি, নন্দনী শর্মা ,ভারতী ফুলমালি।
চলতি মরশুমের WPL-এ অভিষেকেই ক্রিকেটমহলের নজর কেড়ে নিয়েছিলেন তরুণ পেসার নন্দিনী শর্মা ( Nandini Sharma)। মাত্র ১০ ম্যাচে ১৭ উইকেট তুলে তিনি জায়গা পাকাপাকিভাবে জায়গা নিয়েছিলেন তবে এবারের টি-টোয়েন্টি ম্যাচেও ব্যাপকভাবে এই খেলোয়াড়ের প্রতি আশাবাদী ক্রিকেট প্রেমিরা ।শুধু তাই নয়, গুজরাট জায়ান্টস-এর বিরুদ্ধে হ্যাটট্রিক করে আলাদা করে শিরোনামেও উঠে এসেছিলেন এই তরুণ ক্রিকেটার।
দক্ষিণ আফ্রিকা সিরিজে নজর কাড়লেও চোটের কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে জায়গা হয়নি কাশভি গৌতম, আমনজ্যোৎ কৌর ও পূজা বস্ত্রকরের। তবে তাঁদের অনুপস্থিতিতে সুযোগ পেয়েছেন WPL-এ নজর কাড়া একাধিক তরুণ ক্রিকেটার।বিশ্বকাপের মঞ্চে নিজেদের প্রমাণ করার এটাই তাদের সুযোগ এবার দেখার তাঁদের সামন এই সুযোগকে ঠিক কত টা কার্যকর করতে পারে তারা।


