30 C
Kolkata
Monday, August 24, 2026
spot_img

আরবানায় মহিলাকে ধর্ষণের চেষ্টা, ছুরি দিয়ে কোপ! চলন্ত ট্রেনে গ্রেফতার রাঁধুনি

Aaj India Desk, কলকাতা: দক্ষিণ কলকাতার আনন্দপুরের অভিজাত আবাসন ‘আরবানা’-য় এক মহিলাকে একা পেয়ে ধর্ষণের (Rape) চেষ্টা এবং তাঁকে ছুরি দিয়ে হামলার (Knife Attack) অভিযোগ উঠেছে ওই ফ্ল্যাটের রাঁধুনির (Cook) বিরুদ্ধে। অভিযোগ, মহিলা বাধা দেওয়ায় রান্নাঘর থেকে ছুরি এনে তাঁকে আক্রমণ করে অভিযুক্ত। গুরুতর জখম অবস্থায় মহিলাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, রবিবার দুপুর ৩টে নাগাদ ঘটনাটি ঘটে। সেই সময় ফ্ল্যাটে অন্য কেউ ছিলেন না। সেই সুযোগে অভিযুক্ত মহিলা একা থাকার বিষয়টি কাজে লাগিয়ে তাঁকে ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ। মহিলা বাধা দিলে রান্নাঘর থেকে ছুরি নিয়ে তাঁর উপর হামলা চালায় অভিযুক্ত। রক্তাক্ত অবস্থায় মহিলা চিৎকার শুরু করলে তাঁকে সেখানেই ফেলে রেখে পালিয়ে যায় সে।

ঘটনার খবর পেয়েই তদন্তে নামে কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা (ARS)। অভিযুক্তের মোবাইলের জিপিএস এবং অন্যান্য তথ্যের সাহায্যে তার গতিবিধির উপর নজর রাখতে শুরু করেন তদন্তকারীরা। পুলিশ জানতে পারে, শহর ছেড়ে পালানোর জন্য অভিযুক্ত ট্রেনে উঠেছে এবং রাজ্যের বাইরে যাওয়ার চেষ্টা করছে।

এরপর লালবাজারের তরফে খবর দেওয়া হয় রেল পুলিশকে। সেই তথ্যের ভিত্তিতে দুর্গাপুর স্টেশনে পাঞ্জাবগামী একটি ট্রেনে অভিযান চালায় জিআরপি। সেখান থেকেই অভিযুক্ত রাঁধুনিকে গ্রেফতার করা হয়। পুলিশ তাকে কলকাতায় নিয়ে আসছে। কেন এই ঘটনা ঘটল, এর পিছনে অন্য কোনও কারণ ছিল কি না এবং ঘটনার সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন