30 C
Kolkata
Monday, August 24, 2026
spot_img

ভাঙড়ের রাজনীতিতে ফের পালাবদল! তৃনমূল ISF ঘুরে এবার ঋত-শিবিরে আরাবুল?

Aaj India Desk, কলকাতা : ভাঙড়ের রাজনীতিতে ফের পালাবদলের জল্পনা! প্রথমে তৃণমূল ছেড়ে আইএসএফ এ গেলেও এবার আইএসএফও ছেড়েছেন দাপুটে নেতা আরাবুল ইসলাম (Arabul Islam)। তবে কি এবার কি নতুন রাজনৈতিক ঠিকানা হতে চলেছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবির? সোমবার বিধানসভায় বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ঘরে আরাবুল ইসলামকে দেখা যেতেই সেই প্রশ্নই জোরালো হয়ে উঠলো।

২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস ছেড়ে আইএসএফে যোগ দিয়েছিলেন ভাঙড়ের প্রাক্তন তৃণমূল নেতা আরাবুল (Arabul Islam)। তৃণমূলে দীর্ঘদিন কাজ করেও ‘অপমানিত’ হতে হয়েছে, এমন অভিযোগ তুলেই দলবদল করেছিলেন তিনি। কিন্তু কয়েক মাসের মধ্যেই আইএসএফের সঙ্গেও তাঁর সম্পর্কের অবনতি ঘটে। দলের অন্দরে ‘একনায়কতন্ত্র’ এবং ভাঙড়ে ‘লুম্পেনবাহিনী’র দাপটের অভিযোগ তুলে শনিবারই আইএসএফ ছাড়েন আরাবুল। তবে আরাবুলের দলত্যাগের পর তাঁকে নিশানা করেছিলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। আরাবুল দল ছেড়ে বেরিয়ে গেলেও তাঁর বিরুদ্ধে কথা বলা বন্ধ হবে না বলে বার্তা দিয়েছিলেন তিনি।

এরপর থেকেই প্রশ্ন ছিল, তাহলে আরাবুলের পরবর্তী রাজনৈতিক ঠিকানা কি হবে ? পুরনো দল তৃণমূলেই ফিরবেন তিনি নাকি যোগ দেবেন অন্য কোনও রাজনৈতিক শিবিরে? সোমবারের সাক্ষাৎ সেই প্রশ্নেরই যেন উত্তর মিলল।

ঋতব্রতের সঙ্গে আরাবুলের (Arabul Islam) সাক্ষাৎ নিছক সৌজন্য সাক্ষাৎ, নাকি রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত তা অবশ্য এখনও স্পষ্ট নয়। আনুষ্ঠানিকভাবে কোনও যোগদানের ঘোষণাও হয়নি। ফলে আপাতত সাক্ষাৎ ঘিরেই চলছে জোর রাজনৈতিক চর্চা।

তৃণমূলের সঙ্গে আরাবুলের সম্পর্ক অবশ্য দীর্ঘদিনের। ২০০৬ সালে ভাঙড় থেকে তৃণমূলের বিধায়ক হয়েছিলেন তিনি। পরবর্তী সময়ে দলের সঙ্গে দূরত্ব তৈরি হয় এবং একসময় বহিষ্কৃতও হন। পরে আইএসএফে যোগ দিয়েছিলেন। এখন আইএসএফের পর ঋত-শিবিরের মাধ্যমেই ঘর ওয়াপসি করবেন আরাবুল? আরাবুলের বিধানসভা সফর সেই প্রশ্নই ফের সামনে এনে দিল। ভাঙড়ের রাজনীতিতে তাঁর পরবর্তী চালের দিকেই এখন নজর রাজনৈতিক মহলের।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন