30.3 C
Kolkata
Tuesday, July 21, 2026
spot_img

“শহীদদের হাইলাইট করে অক্সিজেন পাওয়ার চেষ্টা”—শহীদ দিবস নিয়ে বিস্ফোরক তৃনমূলের প্রাক্তন মুখপাত্র!

Aaj India Desk, কলকাতা : তৃণমূল কংগ্রেসের দলীয় মুখপাত্র পদ থেকে সাসপেন্ড হওয়ার পর ফের দলের বিরুদ্ধে সরব হলেন ঋজু দত্ত (Riju Dutta)। শহীদ দিবসের অনুষ্ঠানকে কেন্দ্র করে তিনি দাবি করেছেন, অতীতে শহীদ পরিবারগুলিকে অনুষ্ঠানে প্রাপ্য গুরুত্ব দেওয়া হতো না। তাঁর বক্তব্যে উঠে এসেছে মঞ্চে অতিথিদের আসনবিন্যাস, শহীদ পরিবারদের অবস্থান এবং অনুষ্ঠানের আয়োজন নিয়ে একাধিক অভিযোগ। তবে এই দাবিগুলির বিষয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া সামনে আসেনি।

শহীদ দিবস নিয়ে কী বললেন ঋজু দত্ত?

সোশ্যাল মিডিয়ায় ঋজু দত্ত (Riju Dutta) বলেন, ” আমি বালিশ চাটাও নই, চটি চাটাও নই। আমি বাড়িতেই শহীদদের শ্রদ্ধা জানাবো।” তাঁর দাবি, গত তিন বছর তিনি তৃণমূলের শহীদ দিবসের ‘পবিত্র’ মঞ্চে উপস্থিত থাকার সুযোগ পেয়েছিলেন। সেই অভিজ্ঞতার ভিত্তিতেই তিনি বর্তমান মন্তব্য করেছেন।

ঋজু দত্তের (Riju Dutta) অভিযোগ, অনুষ্ঠানের সামনের সারিতে অভিনেতা-অভিনেত্রী, গায়ক-গায়িকা, ও ক্রীড়াবিদদের বসানো হতো। তাঁদের পিছনে রাখা হতো শহীদ পরিবারগুলিকে এবং আরও পিছনের সারিতে থাকতেন দলের অন্যান্য জনপ্রতিনিধিরা। তিনি বলেন, দোলা সেন শহীদদের পরিবারকে বাসে করে নিয়ে আসতেন। তাদেরকে অনুষ্ঠান শেষে কিট ব্যাগ ও কিছু আর্থিক অনুদান দেওয়া হতো। অন্যদিকে এই নায়ক নায়িকা, গায়ক গায়িকার জন্য বিশেষ এসি বাসে যাতায়াত ও ফাইভ স্টার হোটেলে আপ্যায়নের ও খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হতো বলে অভিযোগ করেন তিনি।

‘শহীদ পরিবার নিয়ে টানাটানি’র অভিযোগ

ঋজু দত্তের বক্তব্যে আরও দাবি করা হয়েছে, বর্তমানে বিভিন্ন রাজনৈতিক দল শহীদ পরিবারদের নিয়ে রাজনৈতিক প্রতিযোগিতায় নেমেছে। তাঁর কথায়, “আজ এই দুই দল শহীদ পরিবারদের নিয়ে টানাটানি করছে যে কে কটা শহীদ পরিবারকে আনতে পারে।” তিনি আরও বলেন, তাঁর মতে, এবার শহীদদের বেশি গুরুত্ব দেওয়া হতে পারে, কারণ রাজনৈতিকভাবে বিষয়টি দলগুলির কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

উল্লেখ্য, রাজ্যে ক্ষমতার পালাবদলের পর বিজেপির সমর্থন করে তৃণমূলকে প্রশ্ন করার অভিযোগে দলীয় মুখপাত্র পদ থেকে ঋজু দত্তকে সাসপেন্ড করেছিল তৃণমূল কংগ্রেস। এরপর থেকেই তিনি প্রকাশ্যে দলের বিরুদ্ধে একাধিক সমালোচনামূলক মন্তব্য করছেন। শহীদ দিবসের মঞ্চ নিয়ে তাঁর সাম্প্রতিক বক্তব্যও সেই ধারাবাহিকতার অংশ বলে রাজনৈতিক মহলের একাংশ মনে করছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন