কলকাতা: সম্প্রতি বিজেপির সঙ্গে আমজনতা উন্নয়ন পার্টির চিফ হুমায়ুন কবিরের (Humayun Kabir) আঁতাত রয়েছে দাবী করে ‘গোপন ভিডিও’ প্রকাশ করেছিল তৃণমূল। সেই ঘটনায় ভোটমুখী বঙ্গে শোরগোল পড়ে যায়। যদিও বিজেপি এবং হুমায়ুন দু-পক্ষই ভিডিওর সত্যতা নিয়ে প্রশ্ন তোলে। এমনকি গোড়ার দিকে হুমায়ুন এবং নরেন্দ্র মোদী উভয়ই বলেন, “ভিডিও এআই দ্বারা তৈরি”। পড়ে অবশ্য ভিডিওর ভিডিওর সত্যতা আংশিক স্বীকার করে নেন হুমায়ুন কবির।
এবার বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ (Saumitra Khan)-র মুখে হুমায়ুন কবিরের নাম। তাও আবার একই অভিযোগে। বুধবার সমাজমাধ্যমে বেশ কিছু চ্যাটের ‘স্ক্রিন শট’ পোস্ট করে সৌমিত্র খাঁ দাবী করেন, “একটি বিদেশি নম্বর থেকে তাঁকে ১ লক্ষ টাকা দাবি করে হুমকি দেওয়া হচ্ছে এবং ব্যক্তিগত তথ্য ফাঁস করার আশঙ্কাও দেখানো হয়েছে।” (Aaj India ওই স্ক্রিন শটের সত্যতা যাচাই করেনি)।
X Link: https://x.com/KhanSaumitra/status/2046814487148466537
সৌমিত্র খাঁ (Saumitra Khan)-র পোস্ট অনুযায়ী, ওই ব্যক্তি নাকি আগে হুমায়ুন কবীর (Humayun Kabir)-কেও টার্গেট করছে এবং এখন তাঁর থেকে টাকা হাতানোর চেষ্টা করেছে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর রাজনৈতিক মহলেও তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। যদিও এখনও পর্যন্ত অভিযোগগুলির স্বাধীনভাবে যাচাই হয়নি, তবু দ্রুত তদন্তের দাবি উঠছে। তবে প্রতারণার ক্ষেত্রে নিজের নামের সঙ্গে হুমায়ুন কবিরের নামও কেন আনলেন বিজেপি সাংসদ? সেই প্রশ্নও উঠছে।


