31.4 C
Kolkata
Tuesday, June 30, 2026
spot_img

বেপাত্তা অভিষেকের আপ্তসহায়ক! জরুরি শুনানির আর্জিতে কী বলল আদালত?

কলকাতা: গ্রেফতারি এড়াতে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েও তাত্ক্ষণিক স্বস্তি পেলেন না তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায় (Sumit Roy)। আগাম জামিন চেয়ে তাঁর করা মামলার জরুরি শুনানির আবেদন মঙ্গলবার খারিজ করে দিল কলকাতা হাই কোর্ট। আদালত জানিয়ে দিয়েছে, মামলার শুনানি হবে নির্ধারিত নিয়মিত বেঞ্চেই।

উল্লেখ্য, জমি দুর্নীতি, তোলাবাজির মত একাধিক অভিযোগ রয়েছে সুমিত রায়ের (Sumit Roy) বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে দুটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। শালবনি থানায় তৃণমূলের এক যুব নেতার দায়ের করা জমি দুর্নীতির মামলায় প্রথমে গ্রেপ্তার হন প্রাক্তন বিধায়ক সুজয় হাজরা। তদন্তে তাঁকে জেরা করেই সুমিত রায়ের নাম উঠে আসে বলে তদন্তকারী সূত্রের দাবি। এরপর থেকেই আত্মগোপনে চলে যান অভিষেকের ঘনিষ্ঠ এই নেতা।

সুমিতের (Sumit Roy) খোঁজে তদন্তকারীরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেও তল্লাশি চালিয়েছিলেন। তবে এখনও পর্যন্ত তাঁর কোনও সন্ধান মেলেনি। ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিসও জারি করা হয়েছে। এই পরিস্থিতিতে গ্রেফতারি এড়াতে আগাম জামিনের আবেদন করেন সুমিত (Sumit Roy)।

মঙ্গলবার সেই মামলার দ্রুত শুনানির আর্জি জানানো হলেও কলকাতা হাই কোর্ট তা খারিজ করে দেয়। আদালত জানিয়ে দেয়, মামলার শুনানি নির্ধারিত নিয়মিত বেঞ্চেই হবে। ফলে আপাতত কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ না পাওয়ায় সুমিতের (Sumit Roy) আইনি অস্বস্তি আরও বেড়েছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন