Aaj India Desk, হুগলি : বিধানসভা নির্বাচনের প্রাক কালে আরামবাগের রাজনীতি সকাল থেকেই বেশ চড়া । আরামবাগের সাংসদ মিতালী বাগের গাড়ি হামলার ঘটনা ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে রাজ্য রাজনীতিতে , তিনি আহত অবস্থায় এই মুহূর্তে চিকিৎসাধীন , কোমরে – হাতে এবং শরীরের একাধিক জায়গায় আঘাত পেয়েছেন, আপাতত আরামবাগের সুপার স্পেশালিস্ট হসপিটালের আছেন তিনি।
আজ দুপুর দুটোয় সভায় আসার কথা অভিষেকের, সূচি মেনে আরামবাগের মাটিতে পা দেওয়ার পরেই সরাসরি তিনি মিতালী বাগের সাথে দেখা করতে আরামবাগ সুপার স্পেশালিস্ট হাসপাতালে পৌঁছেন । তারপর তিনি সেখান থেকেই সরাসরি পৌঁছে যান পল্লীশ্রী মোর সংলগ্ন সভা স্থলে ।
জানেন গোঘাটে ভোটের ইতিহাস কি বলছে ..
লোকসভা ভোটের চিত্র
২০২৪ সালের লোকসভা নির্বাচনের সময় হুগলি জেলার আরামবাগ লোকসভা কেন্দ্রের অন্তর্গত গোঘাট এলাকা বেশ উত্তপ্ত ছিল, ভোট গ্রহণ প্রক্রিয়ার আগে ও পরে গোঘাটের বদনগঞ্জ, কুমারগঞ্জসহ বিভিন্ন এলাকায় তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে ছিল ।
পঞ্চায়েত ভোটের চিত্র
২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনের সময় গোঘাট এলাকাটি যথেষ্ট উত্তপ্ত ছিল। মনোনয়ন পর্ব থেকে শুরু করে ভোটের দিন পর্যন্ত সেখানে বারবার অশান্তির খবর পাওয়া যায়।সিপিএম নেতার বাড়িতে বোমাবাজি , মনোনয়ন পর্বে বাধা , ভোটের দিনে অশান্তি ভোট পরবর্তী উত্তেজনা , এক কথায় গোঘাট কেন্দ্র যে উত্তেজনা প্রবল বরাবরই থাকে, এটা বলা বাহুল্য , ২৬ এর বিধানসভার চিত্রটা প্রায় একই রকম সূচনা হয়েছে , সাংসদ মিতালী বাগ – এর গাড়ি ভাঙচুর অভিষেকের হাসপাতালে উপস্থিতি বিগত ইতিহাস বলছে গোঘাট উত্তপ্ত কেন্দ্র সব মিলিয়ে রাজ্য রাজনীতি বেশ গরম গোঘাট এলাকায় , আপাতত এখন দৃষ্টি থাকছে দ্বিতীয় দফায় ভোটে গোঘাট কেন্দ্রে নির্বিঘ্নে ভোট সম্পন্ন হয় কিনা ?
তবে আগামী দিনে কি হতে চলেছে তা সময়ের অপেক্ষা। প্রথম দফায় নির্বিঘ্নে নির্বাচন সম্পন্ন করে নির্বাচন কমিশন জয়ের হাসি হাসলেও দ্বিতীয় দফায় গোঘাট কেন্দ্র কে নিয়ে কার্যত বেশ চিন্তার ভাঁজ থাকছে , এখন দেখার প্রথম দফার মতই দ্বিতীয় দফা তেও নির্বিঘ্নে ভোট প্রক্রিয়া ঠিক কতটা সম্পূর্ণ হতে পারে ।


