27 C
Kolkata
Tuesday, August 18, 2026
spot_img

রাজ্যে শিল্পায়নের নতুন অধ্যায়, রঘুনাথপুরে ৪০০০ কোটির ইস্পাত প্রকল্পের ভিত্তিপ্রস্তর

Aaj India Desk, কলকাতা: পশ্চিমবঙ্গে শিল্পায়নের ক্ষেত্রে বড় পদক্ষেপ। সোমবার পুরুলিয়ার রঘুনাথপুরে প্রায় ৪০০০ কোটি টাকা বিনিয়োগে তৈরি হতে চলা ইস্পাত প্রকল্পের ভূমিপুজো ও ভিত্তিপ্রস্তর স্থাপন হল। অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রকল্পের শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই প্রকল্পকে ঘিরে প্রায় ৫০০০ মানুষের কর্মসংস্থানের সম্ভাবনার কথাও তুলে ধরেছেন তিনি।

রঘুনাথপুরে শিল্প প্রকল্পের সূচনা

এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী তাপস রায়, পরিবহণমন্ত্রী অর্জুন সিং, মন্ত্রী অজয় পোদ্দার, পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো-সহ প্রশাসন ও রাজনৈতিক মহলের একাধিক প্রতিনিধি। ভূমিপুজোর পর প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

মুখ্যমন্ত্রী বলেন, নরেন্দ্র মোদির আশীর্বাদ নিয়ে রাজ্যে নতুন সরকার দায়িত্ব নেওয়ার ১০০ দিন পূর্ণ হয়েছে। এই সময়ের মধ্যেই ৪০০০ কোটি টাকার বিনিয়োগ এবং প্রায় ৫০০০ কর্মসংস্থান তৈরি করতে পারে এমন একটি প্রকল্পের সূচনা করা হল। তাঁর দাবি, রাজ্যে ইতিমধ্যেই শিল্পায়নের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।

পশ্চিমবঙ্গে প্রথম গ্রিনফিল্ড প্রজেক্ট’

রঘুনাথপুরের এই প্রকল্পকে পশ্চিমবঙ্গে প্রথম গ্রিনফিল্ড প্রকল্প হিসেবে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য অনুযায়ী, অমিত মেটালিকস কর্তৃপক্ষ এলাকায় প্রায় এক লক্ষ গাছ লাগানোর প্রতিশ্রুতি দিয়েছে। পাশাপাশি সংস্থার তরফে রঘুনাথপুরকে ভবিষ্যতে ভিলাই ও বোকারোর মতো গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলে পরিণত করার লক্ষ্য নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

জমি ও কর্মসংস্থান নীতিতে বদলের বার্তা

শিল্পের জন্য প্রয়োজনীয় পরিকাঠামোর কথাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, রঘুনাথপুরে জল, শ্রমিক এবং জাতীয় সড়কের যোগাযোগ—সবই রয়েছে। আগামী দিনে প্রতি মাসে শিল্পক্ষেত্রে কতটা বৃদ্ধি হচ্ছে এবং কত কর্মসংস্থান তৈরি হচ্ছে, সেটাই সরকারের অন্যতম লক্ষ্য হবে।

তিনি আরও জানান, ১০০ কোটি টাকা বিনিয়োগের ক্ষেত্রে সিঙ্গল উইন্ডো ব্যবস্থায় অনুমোদনের ব্যবস্থা করা হবে। শিল্পবান্ধব নতুন নীতি আনার কথাও বলেন তিনি। পাশাপাশি জমি সংক্রান্ত সমস্যার সমাধানে নতুন ল্যান্ড পলিসি তৈরির কথা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, শিল্পের জন্য জমি দেওয়ার ক্ষেত্রে সরকার উদ্যোগী হবে। স্থানীয় মানুষকে অগ্রাধিকার দিয়ে নিয়োগ এবং সংস্থাগুলিকে CSR বা সামাজিক দায়বদ্ধতার কাজ করারও বার্তা দেওয়া হয়েছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন