27 C
Kolkata
Saturday, May 9, 2026
spot_img

“মায়ের পা থেকে পদ্মফুল পড়েছিল হাতে” সেখান থেকেই নাকি পালাবদলের ইঙ্গিত পেয়েছিলেন শুভেন্দু!

Aaj India Desk, কলকাতা: ১৫ বছরের তৃণমূল (TMC) সরকারের অবসান ঘটিয়ে বাংলার নতুন মুখ্যমন্ত্রী (Chief Minister) হিসেবে শনিবার শপথ নিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শপথ নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তিনি এমন একটি অভিজ্ঞতার কথা শোনালেন, যা নাকি তাঁকে আগেই বুঝিয়ে দিয়েছিল যে বাংলায় পরিবর্তন আসতে চলেছে।

শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর শুভেন্দু যান ভবানীপুরে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাড়িতে। সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানান, ভোটের আগেই কালীঘাট মন্দিরে গিয়ে তিনি অনুভব করেছিলেন যে বিজেপি এবার বাংলায় ক্ষমতায় আসতে পারে।

সেদিনের ঘটনার কথা বলতে গিয়ে শুভেন্দু বলেন, তিনি প্রথমবার কালীঘাটে মা কালীর পুজো দিতে গিয়েছিলেন। সেই সময় মায়ের পায়ের কাছ থেকে একটি পদ্মফুল এসে তাঁর হাতে পড়ে। ওই ঘটনাকে তিনি আশীর্বাদ হিসেবে দেখেছিলেন। তাঁর কথায়, তখনই তিনি বুঝেছিলেন যে মা কালীর আশীর্বাদ তাঁর এবং বিজেপির সঙ্গে রয়েছে।

নতুন মুখ্যমন্ত্রী আরও জানান, তিনি আবার কালীঘাট মন্দিরে যাবেন। পাশাপাশি ভবানীপুরের বিধায়ক হওয়ায় শীতলা মায়ের মন্দিরেও যাওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি। এছাড়াও বাংলায় বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর তিনি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে শ্রদ্ধাও জানান।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন