27 C
Kolkata
Monday, August 17, 2026
spot_img

নীতিনের দলে ‘নবীন’ চমক! বড় দায়িত্বে স্মৃতি-বসুন্ধরা!

Aaj India Desk, নয়া দিল্লি : বিজেপির জাতীয় সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর সোমবার নতুন জাতীয় টিম (BJP National Team 2026) ঘোষণা করলেন নীতিন নবীন। নতুন সাংগঠনিক তালিকায় অভিজ্ঞ নেতাদের পাশাপাশি নতুন প্রজন্মকেও জায়গা দেওয়া হয়েছে। মহিলা প্রতিনিধিত্ব এবং বিভিন্ন রাজ্যের নেতাদের অন্তর্ভুক্তির মাধ্যমে এবার সংগঠনকে আরও শক্তিশালী করতে চেয়েছেন নীতিন।

জাতীয় সংগঠনে ফিরলেন স্মৃতি

২০২৪ সালের লোকসভা নির্বাচনে কিশোরী লাল শর্মার কাছে পরাজয়ের পর স্মৃতি ইরানি সক্রিয় রাজনীতি ছেড়ে আড়ালে চলে গিয়েছিলেন। তবে এবার তাঁকে সরাসরি দলের (BJP National Team 2026) জাতীয় সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরিয়ে আনল বিজেপি। স্মৃতি ইরানির দীর্ঘ অভিজ্ঞতাকে কাজে লাগাতেই ফলে জাতীয় সাধারণ সম্পাদক পদে তাঁকে নিয়োগ করা হয়েছে।

এছাড়া জাতীয় সহ-সভাপতিদের তালিকায় রয়েছেন রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে সিন্ধিয়া। তাঁর সঙ্গে একই পদে জায়গা পেয়েছেন প্রাক্তন জাতীয় সাধারণ সম্পাদক রাম মাধব, প্রাক্তন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী তীরথ সিং রাওয়াত, বৈজয়ন্ত পাণ্ডা এবং সরদার মনপ্রীত সিং বাদল-সহ একাধিক নেতা। জাতীয় সহ-সভাপতির তালিকায় বসুন্ধরা রাজে সিন্ধিয়া, ডি পুরন্দেশ্বরী, রেখা বর্মা, বর্ষাবেন নরেন্দ্রভাই দোশি সহ মোট ছয়জন মহিলা রয়েছেন। সব মিলিয়ে মোট ১৩ জন জাতীয় সহ-সভাপতি নিয়োগ করেছে বিজেপি।

বাংলা থেকে তালিকায় মধুছন্দা 

নতুন জাতীয় টিমে (BJP National Team 2026) পশ্চিমবঙ্গ থেকে প্রতিনিধিত্ব করেছেন মধুচ্ছন্দা কর। তাঁকেও জাতীয় সহ-সভাপতি করা হয়েছে। এর ফলে বিজেপির জাতীয় সংগঠনে বাংলার প্রতিনিধিত্ব আরও বেড়েছে। শুধু পশ্চিমবঙ্গ নয়, ওড়িশা, কেরল এবং উত্তর-পূর্বাঞ্চলের নেতাদেরও নতুন কাঠামোয় গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে।

নতুনের সাথে পুরোনো মুখের সমন্বয় 

জাতীয় সাধারণ সম্পাদক (সংগঠন) পদে বহাল রয়েছেন বিএল সন্তোষ। তাঁকে সহযোগিতা করবেন জাতীয় যুগ্ম সাধারণ সম্পাদক শিবপ্রকাশ এবং সৌদান সিং। অন্যদিকে, দলের মিডিয়া ও সোশ্যাল মিডিয়া ব্যবস্থাপনাতেও নতুন দায়িত্ব বণ্টন করা হয়েছে। নতুন টিমে সোশ্যাল মিডিয়ার দায়িত্ব পেয়েছেন দীপক মাস্কে। নতুন জাতীয় টিমে আম আদমি পার্টি ছেড়ে বিজেপিতে আসা সন্দীপ পাঠককেও জাতীয় সম্পাদক করা হয়েছে। উত্তর-পূর্বাঞ্চলের সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়েছে সাংসদ সম্বিত পাত্রকে। এখন আগামী দিনে এই টিম কিভাবে দলের সংগঠনকে এগিয়ে নিয়ে যাবে সেটাই দেখার।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন