27.7 C
Kolkata
Thursday, July 16, 2026
spot_img

অভিষেকের বিরুদ্ধে মামলার ঢল! সংখ্যার হদিশ চেয়ে রিপোর্ট তলব হাইকোর্টের!

Aaj India Desk, কলকাতা : কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বিরুদ্ধে মামলার যেন শেষ নেই। কয়লা কেলেঙ্কারি মামলা থেকে সাক্ষর জালিয়াতি মামলা, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা সহ একাধিক মামলা ঝুলছে তাঁর গলায়। রাজ্যের বিভিন্ন থানায় ঠিক কতগুলি মামলা দায়ের হয়েছে, তার পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দিতে এবার রাজ্য পুলিশকে মৌখিক নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি সৌগত ভট্টাচার্য আগামী বুধবারের মধ্যে বিভিন্ন থানায় দায়ের হওয়া মামলার সংখ্যা ও প্রকৃতি সম্পর্কে স্পষ্ট তথ্য আদালতে পেশ করার নির্দেশ দিয়েছেন।

মামলার সংখ্যা নিয়ে আদালতের নজর

মঙ্গলবার মামলার শুনানিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আইনজীবী আদালতে দাবি করেন, তাঁর মক্কেল একজন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তি হওয়ায় প্রতিহিংসাবশত একের পর এক এফআইআর দায়ের করা হচ্ছে। ঘন ঘন পুলিশি তলবের কারণে তিনি হেনস্থার শিকার হতে পারেন বলেও আদালতের দৃষ্টি আকর্ষণ করা হয়। এই প্রেক্ষিতে বিচারপতি সৌগত ভট্টাচার্য প্রশ্ন তোলেন, আদালত যখন ইতিমধ্যেই তাঁকে আইনি সুরক্ষা দিয়েছে, তখন তদন্তকারী সংস্থা ডাকলে তদন্তে সহযোগিতা করতে অসুবিধা কোথায়।

কতগুলি এফআইআর রয়েছে?

শুনানিতে মামলাকারীর পক্ষের আইনজীবী দাবি করেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বিরুদ্ধে নতুন নতুন এফআইআর দায়ের হচ্ছে। এখনও পর্যন্ত অন্তত আটটি মামলার তথ্য পাওয়া গেছে বলে আদালতে জানানো হয়। দুই পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি রাজ্য পুলিশকে নির্দেশ দেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বর্তমানে ঠিক কতগুলি মামলা রয়েছে, সেগুলির প্রকৃতি কী এবং কোন কোন থানায় দায়ের হয়েছে তার পূর্ণাঙ্গ রিপোর্ট আদালতে জমা দিতে।

ব্ল্যাঙ্কেট প্রটেকশনের প্রসঙ্গ

শুনানিতে রাজনৈতিক মহলে আলোচিত একটি পুরনো মামলার প্রসঙ্গও উঠে আসে। তৎকালীন বিরোধী দলনেতা তথা বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও একাধিক মামলার প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। সেই সময় বিচারপতি রাজাশেখর মান্থা নির্দেশ দিয়েছিলেন, তাঁর বিরুদ্ধে নতুন এফআইআর দায়েরের আগে আদালতের অনুমতি নিতে হবে। একই ধরনের আইনি সুরক্ষা বা ‘ব্ল্যাঙ্কেট প্রটেকশন’-এর আবেদন নিয়েই অভিষেক বন্দ্যোপাধ্যায় আদালতের দ্বারস্থ হয়েছেন বলে মামলার শুনানিতে উল্লেখ করা হয়।

তবে আদালত স্পষ্ট জানিয়ে দেয়, যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষে ইতিমধ্যেই একটি আইনি সুরক্ষাকবচ কার্যকর রয়েছে, তাই তদন্তকারী সংস্থার ডাকে সাড়া দিয়ে তদন্তে সহযোগিতা করা উচিত। মামলার পরবর্তী শুনানি আগামী বুধবার অনুষ্ঠিত হবে। সেই দিনই রাজ্য পুলিশের রিপোর্টের ভিত্তিতে আদালত পরবর্তী পদক্ষেপ বিবেচনা করতে পারে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন