29 C
Kolkata
Tuesday, August 18, 2026
spot_img

দোকানের সামনেই ‘মৃত্যুফাঁদ’! বোমা উদ্ধারে আতঙ্ক বারুইপুরে!

Aaj India Desk, দক্ষিণ ২৪ পরগনা : ভাঙ্গরের পর এবার ফের বোমা ঘিরে আতঙ্ক ছড়ালো দক্ষিণ ২৪ পরগনায়। সাতসকালে রাস্তার পাশে বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল দক্ষিণ ট্যাঙারবেড়িয়ায়। বারুইপুর থানা এলাকার একটি দোকানঘরের সামনে বোমাটি পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সেটি উদ্ধার করে নিয়ে যায় বারুইপুর থানার পুলিশ। (Baruipur Bomb Recovery)

স্থানীয়দের দাবি, সকালে ঘুম থেকে উঠে রাস্তায় বেরিয়ে দোকানের সামনে বোমাটি পড়ে থাকতে দেখেন তাঁরা। রাতের অন্ধকারে কেউ বা কারা সেটি সেখানে ফেলে রেখে যেতে পারে বলে অনুমান তাঁদের। ঘটনার পর এলাকায় উদ্বেগ ছড়ায়। বোমাটি নজরে আসার পরই স্থানীয়রা বারুইপুর থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সেটি উদ্ধার করে নিয়ে যায়। (Baruipur Bomb Recovery)

স্থানীয় বাসিন্দা সুদাম ঘরামির দাবি, এর আগে এলাকায় এ ধরনের ঘটনা ঘটেনি। বোমা দেখতে পেয়েই তাঁরা পুলিশকে খবর দেন বলে জানান তিনি।ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা মিনতি মণ্ডলও। তাঁর দাবি, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখে প্রশাসনের উপযুক্ত পদক্ষেপ করা উচিত। আর এক বাসিন্দা দেবী মণ্ডল বলেন, কোনও শিশু যদি না বুঝে বোমাটি হাতে তুলে নিত, তাহলে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত। একইভাবে আতঙ্কের কথা জানিয়েছেন সুপর্ণা মণ্ডলও। ঘটনার নেপথ্যে কারা রয়েছে, তা খুঁজে বের করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।।স্থানীয় বাসিন্দা খোকন নাইয়ার দাবি, এলাকায় কোথাও বেআইনিভাবে বিস্ফোরক মজুত রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা প্রয়োজন। (Baruipur Bomb Recovery)

কে বা কারা বোমাটি সেখানে রেখে গেল এবং এর পিছনে কোনও নির্দিষ্ট উদ্দেশ্য ছিল কি না, তা জানতে তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ। স্থানীয়দের নিরাপত্তার বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন