30 C
Kolkata
Saturday, May 23, 2026
spot_img

“চন্দ্রনাথকে আমিই খুন করেছি “জেলমুক্তির পরই কি বলল রাজ?

Aaj India Desk,কলকাতা: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari)-র আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ(Chandranath Rath) খুনকাণ্ডে অবশেষে সামনে এল নতুন মোড়। দীর্ঘ জটিলতার পর আদালতের নির্দেশে বৃহস্পতিবার জেল থেকে মুক্তি পান গ্রেফতার হওয়া রাজ সিং (Raj Singh)।মুক্তির পরই পুরো ঘটনায় তাঁকে ভুল পরিচয়ের কারণে ফাঁসানো হয়েছে বলেই দাবি, তিনি এও বলেন খুনের মামলার মূল অভিযুক্তের নাম রাজকুমার সিং, কিন্তু পুলিশ ভুল করে তাঁকে রাজ সিং ভেবে গ্রেফতার করে।

রাজ সিং জানান, গ্রেফতারের সময় তিনি তাঁর মায়ের সঙ্গে অযোধ্যায় রামলালার দর্শন করে ফিরছিলেন। বাড়ি ফেরার পথে একটি ধাবার সামনে থেকে এসওজি (SOG) টিম তাঁকে আটক করে নিয়ে যায়।এই ঘটনায় তদন্ত প্রক্রিয়া ও পুলিশের ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।

রাজ সিং আরও অভিযোগ করে বলেন, ধাবা থেকে গ্রেফতারের পর তাঁকে সরাসরি পুলিশের অফিসে নিয়ে যাওয়া হয়। তাঁর দাবি, সেই সময় তাঁর মা বারবার পুলিশকে অনুরোধ করেছিলেন যে তিনি নির্দোষ, কিন্তু কোনও কথাই শোনা হয়নি এবং কোনও প্রমাণও দেখানো হয়নি।তিনি জানান, ৬ তারিখে তিনি কোথায় ছিলেন জানতে চাইলে তিনি বলেছিলেন, নিজের এলাকা বলিয়াতেই ছিলেন। তবে তাঁর কথায় পুলিশ বিশ্বাস না করে তাঁকে এনকাউন্টার করে গুলি করার হুমকি দেয় এবং জোর করে অপরাধ স্বীকার করানোর চেষ্টা করে।

রাজ অভিযোগ করেন, কলকাতা থেকে তাঁকে এনে সিআইডি হেফাজতে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয় এবং জোর করে স্বীকারোক্তি আদায়ের চেষ্টা চলে। তাঁর দাবি, সিবিআই তদন্ত শুরু হওয়ার পরই প্রকৃত সত্য সামনে আসে। তিনি এসওজি টিমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন জানান , এই ঘটনায় তাঁর ও পরিবারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা হয়েছে।রাজের মা কান্নায় ভেঙে পড়ে বলেন, সিবিআই সময়মতো না এলে ছেলেকে বাঁচানো যেত না। শেষে তিনি দাবি করেন, সত্যের জয় হয়েছে এবং ছেলের ওপর থেকে খুনি তকমা মুছে গেছে।

এদিকে তদন্তে উঠে আসা আসল অভিযুক্ত রাজকুমার সিংকে ধরতে পদক্ষেপ নিচ্ছে সিবিআই। উত্তরপ্রদেশের মুজাফফরনগরের একটি টোল প্লাজার কাছে স্থানীয় পুলিশের সহযোগিতায় ফাঁদ পাতেন তদন্তকারীরা।জানা যায়, রাজকুমার সিং দিল্লি হয়ে উত্তরাখণ্ডে পালানোর পরিকল্পনা করছিল। সেই সময়ই নির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করা হয়।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন