30 C
Kolkata
Saturday, May 23, 2026
spot_img

শিবপুর বোমা কাণ্ডে পালিয়ে মুম্বই! গ্রেপ্তার তিন তৃনমূল নেতা!

Aaj India Desk, হাওড়া : ভোট-পরবর্তী হিংসার ঘটনায় শিবপুর বিস্ফোরণ মামলায় (Shibpur Violence) বড় সাফল্য পেল তদন্তকারী দল। দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে মুম্বই থেকে গ্রেফতার করা হয় তৃণমূলের তিন নেতাকে। বোমাবাজি, গুলিচালনা ও হামলার অভিযোগে অভিযুক্ত এই তিনজনকে নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।

ধৃতদের পরিচয় কী ? 

অভিযুক্ত তিন তৃণমূল নেতার মধ্যে রয়েছেন শামিম আহমেদ, জামিল আখতার এবং আফতাব আনোয়ার। এর মধ্যে ধৃত শামিম আহমেদ হাওড়ার এক তৃণমূল কাউন্সিলর শামিমা বানোর স্বামী। আগেও শিবপুরের চড়া বস্তি এলাকায় বিজেপি সংখ্যালঘু সেলের এক নেতার বাড়িতে হামলা, বোমাবাজি ও গুলিচালনার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

কী অভিযোগ পুলিশের?

ভোটের ফল প্রকাশের পর হাওড়ার শিবপুরের (Shibpur Violence) বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়ায়। সেই সময় বোমাবাজি ও গুলিচালনার ঘটনায় একাধিক অভিযোগ দায়ের হয়। ঘটনায় বেশ কয়েকজন বিজেপি কর্মী আহত হন। তদন্তে উঠে আসে কয়েকজন স্থানীয় তৃণমূল কর্মীর নাম। এরপর থেকেই অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু হয়। তবে ঘটনার পর থেকেই তারা গা-ঢাকা দিয়েছিলেন এবং পরে মুম্বইয়ে পালিয়ে যান। কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। মুম্বই থেকেই তাদের গ্রেপ্তার করে মুম্বই পুলিশ।

উল্লেখ্য, এর আগে ৭ই মে অভিযুক্ত শামিম আহমেদের বাড়িতে তল্লাশির সময় বিপুল পরিমাণ নগদ অর্থ ও বিলাসবহুল সামগ্রীর ছবি এবং ভিডিও সামনে আসে। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়। যদিও ওই অর্থ বা সামগ্রীর উৎস নিয়ে পুলিশের তরফে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। এর আগেও রামনবমী-সংক্রান্ত হিংসার মামলায় শামিম আহমেদকে গ্রেফতার করেছিল NIA। তার বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা রয়েছে বলেও পুলিশ সূত্রে দাবি।

বর্তমানে শিবপুর বিস্ফোরণ মামলায় (Shibpur Violence) ধৃত তিনজনকে ট্রানজিট রিমান্ডে পশ্চিমবঙ্গে আনার প্রক্রিয়া শুরু করেছে তদন্তকারী দল। শিবপুর বিস্ফোরণ ও হিংসা মামলায় আরও কেউ জড়িত কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। এবার পশ্চিমবঙ্গ পুলিশের তরফে কী পদক্ষেপ নেওয়া হয় সেদিকেই নজর।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন