33 C
Kolkata
Tuesday, May 19, 2026
spot_img

বর্ষার আগেই বড় পদক্ষেপ,ডিভিসিতে ফের রাজ্যের প্রতিনিধি

Aaj lndia Desk,কলকাতা: দামোদর ভ্যালি কর্পোরেশন (DVC)-কে ঘিরে ফের নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হল রাজ্যে। রাজ্য সরকারের পালাবদলের পর এবার ডিভিসির রিভার রেগুলেশন কমিটি (Damodar Valley Corporation) তে রাজ্যের প্রতিনিধি ফেরানোর সিদ্ধান্ত নিল নতুন সরকার। এই সিদ্ধান্তকে ঘিরেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে আলোচনা। কারণ, অতীতে রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে ডিভিসির বিরুদ্ধে একাধিকবার সরব হয়েছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

দীর্ঘদিন পর ফের রাজ্যের সক্রিয় অংশগ্রহণে নদী ও জলাধার ব্যবস্থাপনা নিয়ে সমন্বয়ের চেষ্টা করা হবে বলেই প্রশাসনিক মহলের ধারণা। বিশেষ করে বর্ষার মরশুমে জল ছাড়া, বাঁধ নিয়ন্ত্রণ এবং বন্যা পরিস্থিতি মোকাবিলার জন্যই এই ব্যবস্থা।

তৃণমূল সরকারের আমলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার অভিযোগ করেছিলেন, ডিভিসির পরিকল্পনাহীন জল ছাড়ার কারণেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়। তিনি একাধিকবার “ম্যান মেড বন্যা” শব্দ ব্যবহার করে কেন্দ্রীয় সংস্থা ডিভিসির সমালোচনাও করেছিলেন।

অন্যদিকে, ডিভিসির তরফে বারবার দাবি করা হয়েছিল, জলাধারের নিরাপত্তা বজায় রাখতেই নির্দিষ্ট নিয়ম মেনে জল ছাড়া হয় এবং আবহাওয়ার পরিস্থিতি অনুযায়ী সেই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এই নিয়ে কেন্দ্র ও রাজ্যের মধ্যে দীর্ঘদিন ধরেই মতবিরোধ ছিল।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন