37 C
Kolkata
Monday, May 18, 2026
spot_img

ঘরে ফিরতে গেলে দিতে হবে লাখ টাকা! ভয়ানক অভিযোগ!

Aaj India desk, কলকাতা: বিধানসভা নির্বাচনের পর থেকেই সারা রাজ্য জুড়ে বিজেপির বিরুদ্ধে অভিযোগ উঠছে বিরোধীদের নিপীড়ন করার (post poll violence)। এই নিয়ে বিধানসভায় বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে আর্জি জানিয়েছেন। তাঁর আবেদন ঘরছাড়া তৃণমূল কর্মীদের যেন সরকার বাড়ি ফেরানোর জন্য উদ্যোগ নেয়। অন্যদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শর্ত দিয়েছেন যে যদি কোনো তৃণমূল কর্মীর বিরুদ্ধে ২০২১ সালে কোনো বিজেপি কর্মীকে নিপীড়নের অভিযোগ না থাকে তাহলে সরকার সে ব্যবস্থা করবে। এই প্রসঙ্গেই আবার সামনে এসেছে ২০২১ সালের কিছু ভোট পরবর্তী হিংসার কথা। উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য।

নতুন করে কি জানা গেলো? 

২০২১ বিধানসভা নির্বাচনের পরে বিজেপি কর্মীদের উপর চরম অত্যাচার (post poll violence) চালায় তৃণমূল। তাতে ঘরছাড়া হয় বহু বিজেপিকর্মী। তাঁরা বাড়ি ফিরতে চাইলে লাখের উপর টাকা দাবি করেছিল তৃণমূল। এমনই অভিযোগ তৎকালীন ঘরছাড়া বিজেপিকর্মীদের। বীরভূমের নানুরের এক বিজেপিকর্মী জানান,” আমাদের অভিযোগ আমরা বিজেপিকর্মী, তাই আমাদের কাছ থেকে ১ লাখ, দেড় লাখ টাকা অব্দি দাবি করেছে তৃণমূল। বাড়ি ফিরতে দেয়নি, দোকানপাট খুলতে দেয়নি।” খয়রাশোলের বিজেপিকর্মী স্থানীয় স্কুলের প্রধান শিক্ষক বাবলু ধীবর বাধ্য হন বাড়ি ছাড়তে। ৫ বছর পর অবশেষে ঘরে ফিরতে পেরেছেন তিনি। শুধু বীরভূম নয় অন্যান্য জেলাতেও একই অবস্থা জানিয়েছেন বিজেপি কর্মীরা।

তৃণমূলের কি বক্তব্য?

বীরভূমের তৃণমূল নেতা কাজল শেখ কোনো দায় নিতে চাননি। তাঁর কথায়, “ওই সময়ে আমি সামান্য এক পঞ্চায়েত প্রধান ছিলাম। তাই এর দায় আমার নয়.” তৃণমূলের অন্যান্য নেতাদের থেকে কোনো সদুত্তর দেননি। তৃণমূলের দুর্নীতি নিয়ে অতিষ্ঠ হয়ে গেছিল সাধারণ মানুষ। তাদের অনেকেরই ধারণা আগের বিধানসভা নির্বাচনের পরে যারা অত্যাচার (post poll violence) করেছিল আজ তাদেরই অনেকে ঘরছাড়া। তাই সাধারণ মানুষ তেমন সমবেদনা জানাচ্ছে না তৃণমূল কর্মীদের উপর।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন