36 C
Kolkata
Monday, May 18, 2026
spot_img

কাটমানির কাঁটা তুলতে নতুন অভিযান ! কী নির্দেশ দেওয়া হলো পুলিশ কমিশনারদের ?

Aaj India Desk, কলকাতা : রাজ্য জুড়ে সিন্ডিকেট, কাটমানি ও তোলাবাজি সংক্রান্ত অভিযোগ নিয়ে ফের নতুন করে তথ্য সংগ্রহ শুরু করল রাজ্য পুলিশ (Wb Police)। সোমবার সমস্ত জেলা পুলিশ সুপার (SP) এবং পুলিশ কমিশনারদের (CP) কাছে নির্দেশ পাঠানো হয়। সেই নির্দেশ অনুযায়ী গত ৩ থেকে ৪ বছরে পাওয়া এমন অভিযোগের বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে, যেগুলিতে কোনও কারণে সেই সময়ে FIR দায়ের হয়নি। সম্প্রতি নতুন করে জমা পড়া অভিযোগগুলিকেও এই তথ্য সংগ্রহের আওতায় আনা হয়েছে। আগামীকাল বিকেল ৪টার মধ্যে সমস্ত জেলা ইউনিটকে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। সেই রিপোর্ট পাঠাতে হবে DIG SCRB-র দফতরে।

কী কী তথ্য চাওয়া হয়েছে ?

জেলা পুলিশ (Wb Police) ইউনিটগুলির কাছে তিনটি নির্দিষ্ট তথ্য চাওয়া হয়েছে—

  • সম্প্রতি কতগুলি নতুন অভিযোগ জমা পড়েছে
  • কতগুলি ক্ষেত্রে প্রাথমিক তদন্ত বা এনকোয়ারি শুরু হয়েছে
  • কতগুলি মামলায় FIR বা কেস রুজু হয়েছে

পুলিশ প্রশাসনের একাংশের মতে, অভিযোগের সংখ্যা ও তদন্তের অগ্রগতি সম্পর্কে একটি রাজ্যব্যাপী চিত্র তৈরি করতেই এই পদক্ষেপ।

পুরনো অভিযোগেও নজর

নির্দেশিকায় বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, গত কয়েক বছরে পাওয়া এমন অভিযোগের তথ্যও সংগ্রহ করতে হবে, যেগুলিতে কোনও কারণে তখন মামলা দায়ের হয়নি। প্রশাসনিক বা আইনি জটিলতার কারণে আটকে থাকা অভিযোগগুলিও খতিয়ে দেখা হতে পারে বলে সূত্রের খবর।

রাজনৈতিক ও প্রশাসনিক গুরুত্ব

সিন্ডিকেট, কাটমানি ও তোলাবাজি ইস্যু দীর্ঘদিন ধরেই রাজ্যের রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দু। নতুন করে তথ্য তলবের সিদ্ধান্ত প্রশাসনিক স্তরে গুরুত্ব পেয়েছে। তবে এই পদক্ষেপ শুধুমাত্র তথ্য সংগ্রহের জন্য, নাকি পরবর্তী সময়ে বিশেষ তদন্ত বা আইনি পদক্ষেপের ভিত্তি তৈরি করবে, তা এখনও স্পষ্ট নয়। রাজ্য পুলিশের (Wb Police) তরফে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য করা হয়নি।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন