33 C
Kolkata
Monday, May 18, 2026
spot_img

সরকারি চাকরিতে বয়সসীমা বাড়াল রাজ্য সরকার! জানেন কবে থেকে কার্যকর হবে?

Aaj India Desk, কলকাতা: ক্ষমতায় আসার প্রথম সপ্তাহেই প্রকল্প, সমাজ নিয়ে নানান সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার রাজ্যে সরকারি চাকরিপ্রার্থীদের জন্যও বড় ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার। শনিবার প্রকাশিত নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, বিভিন্ন গ্রুপের সরকারি চাকরিতে আবেদনের সর্বোচ্চ বয়সসীমা বৃদ্ধি (Government Job Age Relaxation) করা হয়েছে। গ্রুপ ‘এ’, ‘বি’, ‘সি’ এবং ‘ডি’ সব ক্ষেত্রেই বয়সের ঊর্ধ্বসীমা বাড়ানো হয়েছে। এই নির্দেশিকা ২০২৬ সালের ১১ মে থেকে কার্যকর বলে ধরা হবে।

কোন গ্রুপে কত বয়সসীমা?

সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, গ্রুপ ‘এ’ পদে আবেদনের সর্বোচ্চ বয়সসীমা বাড়িয়ে (Government Job Age Relaxation) করা হয়েছে ৪১ বছর। গ্রুপ ‘বি’ পদে নতুন বয়সসীমা ৪৪ বছর। গ্রুপ ‘সি’ ও গ্রুপ ‘ডি’ পদে আবেদন করা যাবে সর্বোচ্চ ৪৫ বছর বয়স পর্যন্ত। তবে যেখানে আগে থেকেই কোনও পদ বা পরিষেবায় বয়সসীমা ৪১ বছরের বেশি ছিল, সেখানে সেই উচ্চসীমা অপরিবর্তিত থাকবে বলে জানানো হয়েছে।

এছাড়াও সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুধু WBPSC-এর চাকরি নয়, বিভিন্ন সরকারি সংস্থা, সরকারি কোম্পানি, পুরসভা বা অন্য স্থানীয় প্রশাসনিক প্রতিষ্ঠানের চাকরিতেও সর্বোচ্চ বয়সসীমা ৪৫ বছর পর্যন্ত করা হবে। অর্থাৎ, কমিশনের বাইরের অনেক সরকারি নিয়োগেও এবার আরও বেশি বয়স পর্যন্ত আবেদন করা যাবে।

চাকরিপ্রার্থীদের জন্য স্বস্তি

সরকারি চাকরির প্রস্তুতি নেওয়া বহু প্রার্থী দীর্ঘদিন ধরে বয়সসীমা (Government Job Age Relaxation) বাড়ানোর দাবি জানিয়ে আসছিলেন। বিশেষ করে গত কয়েক বছরে বিভিন্ন সরকারি নিয়োগ প্রক্রিয়ায় দেরি হয়েছে। অনেক পরীক্ষা পিছিয়েছে, ফল প্রকাশেও দেরি হয়েছে। ফলে সেই চাকরিপ্রার্থীরা বয়সসীমা পার করে ফেলছিলেন। নতুন সিদ্ধান্তে সেই অংশের চাকরিপ্রার্থীরা সুবিধা পাবেন বলে মনে করা হচ্ছে।

দ্রুত কার্যকর করার নির্দেশ

বিজ্ঞপ্তিতে স্পষ্ট বলা হয়েছে, নতুন নিয়ম ১১ মে, ২০২৬ থেকেই কার্যকর হিসেবে গণ্য হবে। ফলে ওই তারিখের পর প্রকাশিত বা চলতি নিয়োগ প্রক্রিয়াগুলিতে সংশোধিত বয়সসীমা প্রযোজ্য হতে পারে বলে প্রশাসনিক সূত্রে ইঙ্গিত মিলেছে।

বিশেষজ্ঞদের মতে, বয়সসীমা বৃদ্ধির ফলে আগামী দিনে সরকারি চাকরির বিভিন্ন পরীক্ষায় আবেদনকারীর সংখ্যা বাড়তে পারে। একই সঙ্গে দীর্ঘদিন ধরে প্রস্তুতি নেওয়া প্রার্থীদের নতুন সুযোগ তৈরি হল।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন