33 C
Kolkata
Wednesday, August 19, 2026
spot_img

নিজের ভুল স্বীকার করতে নারাজ ববি! অগ্নিকাণ্ডের দায় এড়াতে SOP-এর ঢাল?

Aaj India Desk, কলকাতা: নিউ মার্কেটের হোটেলে অগ্নিকাণ্ডের পর রাজনৈতিক চাপানউতোর এড়িয়ে দুর্ঘটনা রুখতে দেশজুড়ে নির্দিষ্ট SOP বা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর চালুর পক্ষে সওয়াল করলেন তৃণমূল বিধায়ক ফিরহাদ হাকিম (Firhad Hakim) ওরফে ববি। রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালের মন্তব্যকে ‘রাজনীতি’ বলে কটাক্ষ করে তাঁর বক্তব্য, কোনও একজনকে দায়ী করে সমস্যার সমাধান হবে না। তবে তাঁর এই অবস্থান নিয়েই উঠছে প্রশ্ন, আগের পুর প্রশাসনের দায়িত্ব কি এড়িয়ে যাচ্ছেন ফিরহাদ?

হোটেলের অনুমোদন নিয়ে প্রশ্ন অগ্নিমিত্রার

বুধবার সকালে নিউ মার্কেটের অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শনে যান পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। সেখানেই হোটেলটির প্রয়োজনীয় সরকারি অনুমোদন কীভাবে মিলল, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। আগের তৃণমূল সরকারের আমলে কীভাবে ওই হোটেল অনুমোদন পেল, তা নিয়েও প্রশ্ন করেন পুরমন্ত্রী। সরাসরি নাম না করেই প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমকেও নিশানা করেন তিনি।

পাল্টা জবাব ফিরহাদের

অগ্নিমিত্রার এই বক্তব্যের জবাবে ফিরহাদ হাকিম (Firhad Hakim) বলেন, কোনও সরকারের পক্ষেই প্রতিটি হোটেল বা বাণিজ্যিক প্রতিষ্ঠানের নিরাপত্তা অডিট নিয়মিতভাবে করা সম্ভব নয়। তাঁর মতে, এই কাজে তৃতীয় পক্ষের মাধ্যমে নিরাপত্তা অডিটের ব্যবস্থা করা প্রয়োজন।ফিরহাদের দাবি, ২০২৫ সালের অগ্নিকাণ্ডের পরই তৃতীয় পক্ষের অডিট চালুর প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে পরবর্তী নির্বাচনের কারণে সেই প্রক্রিয়া বাস্তবায়িত করা সম্ভব হয়নি বলে জানান তিনি।

অনলাইন ট্রেড লাইসেন্স নিয়েও সাফাই

ট্রেড লাইসেন্স প্রসঙ্গেও নিজের অবস্থান স্পষ্ট করেন ফিরহাদ। তাঁর বক্তব্য, বর্তমানে অনলাইন ব্যবস্থার মাধ্যমে ট্রেড লাইসেন্স দেওয়া হয়। প্রশাসনিক স্বচ্ছতা বাড়ানোই ছিল এই ব্যবস্থার উদ্দেশ্য, বেআইনি কার্যকলাপকে উৎসাহ দেওয়া নয়।

রাজনৈতিক দায় চাপানোর প্রবণতা নিয়েও প্রশ্ন তোলেন ফিরহাদ। তাঁর কথায়, কোনও ঘটনা ঘটলেই কাউকে দোষারোপ করে আসল সমস্যার সমাধান হয় না। তিনি পাল্টা প্রশ্ন করেন, এক বছর পরে যদি তাঁরা বিরোধী আসনে থাকেন, তাহলে কি একইভাবে বর্তমান মেয়রকে সমস্ত ঘটনার জন্য দায়ী করা হবে? ফিরহাদের বক্তব্য, অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঠেকাতে রাজনৈতিক বিতর্কের বদলে কার্যকর নিরাপত্তা ব্যবস্থা প্রয়োজন। সেই কারণেই দেশজুড়ে নির্দিষ্ট SOP চালুর পক্ষে তিনি সওয়াল করেছেন।

তবে ফিরহাদের বক্তব্যের পরেও রাজনৈতিক দায়বদ্ধতার প্রশ্ন পুরোপুরি মিটছে না। পুরমন্ত্রী যেখানে হোটেলটির অনুমোদন এবং আগের প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন, সেখানে ফিরহাদ (Firhad Hakim) জোর দিচ্ছেন ভবিষ্যতের নিরাপত্তা ব্যবস্থার উপর। তবে একথা বলাই বাহুল্য, নতুন বিজেপি সরকারের সময়কাল হয়েছে মাত্র ১০০ দিন। এই অবস্থায় বারবার তারাপীঠ, নিউ মার্কেটের হোটেল অগ্নিকাণ্ডের ঘটনায় আগের সরকারের অনিয়ম স্পষ্ট ফুটে উঠেছে। ফলে ফিরহাদ হাকিম দায় এড়ানোর চেষ্টা করলেও বাস্তবে এই নিয়ে ইতিমধ্যেই একাধিক প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন