35 C
Kolkata
Saturday, May 16, 2026
spot_img

“এর থেকে ভালো মুখ্যমন্ত্রী বাংলায় কেউ হতে পারে না” আর কী বললেন মিঠুন চক্রবর্তী?

Aaj India Desk,কলকাতা: নিউটাউনে সাক্ষাৎ, আর সেখানেই একে অপরকে প্রশংসা, মুখমুখী দুই বিজেপির তারকা। একজন সদ্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) অন্যজন বিজেপির হাইভোল্টেজ কর্মী । আর সেখানেই মুখ্যমন্ত্রী জানালেন, “মিঠুনদা দেখা করতে চেয়েছিলেন, কিন্তু আমি বলেছিলাম আপনি নয়, আমিই আসব।” আর সেই সাক্ষাৎ-এর পরই শুভেন্দুর নেতৃত্ব নিয়ে খোলাখুলি প্রশংসা শোনা গেল মিঠুন চক্রবর্তী ( Mithun Chakraborty)-র মুখে। তাঁর কথায় “আমি গ্যারান্টি দিয়ে বলছি, এর থেকে ভালো মুখ্যমন্ত্রী বাংলা পেতে পারে না।”

বিধানসভা ভোটের প্রচারে মিঠুন চক্রবর্তীকে দেখা গিয়েছে বাংলার অলিতে গলিতে অর্থাৎ এ কথা বলার অবকাশ থাকে না বিধানসভা ভোট প্রচারে মিঠুনের সক্রিয় অংশগ্রহণ। বৈঠক থেকে জনপ্রচার মাইক্রো লেভেল এর কাজও করেছেন টানা এক বছর ধরে , তবে দলের সাংগঠনিক কোন পদে থাকতে রাজি নন মিঠুন।

মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পরও শুভেন্দু অধিকারী ( Suvendu Adhikari ) কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করলেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)-র অবদান। তাঁর কথায়, “বাংলার হারানো সম্মান ফিরিয়ে আনা থেকে শুরু করে রাষ্ট্রবাদী ভাবধারার মানুষদের পাশে দাঁড়ানো এবং মা-বোনেদের নিরাপত্তা নিশ্চিত করতে মিঠুনদা লড়াই সীমাহীন।”

এরপর ভোটের প্রচারে মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)-র ভূমিকার কথা তুলে ধরে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেন, “এই নির্বাচনে সবচেয়ে বেশি র‌্যালি, জনসভা ও রোড শো করেছেন মিঠুনদাই। শুধু ভোটের সময় নয়, নির্বাচনের প্রায় ৮-১০ মাস আগে থেকেই লাগাতার ইন্ডোর মিটিং করে সংগঠনকে চাঙ্গা করার কাজ করেছেন তিনি।”

সব মিলিয়ে রাজনৈতিক মঞ্চের বাইরেও এই সম্পর্ক যে পারস্পরিক সম্মান ও বিশ্বাসের জায়গায় দাঁড়িয়ে, সেই বার্তাই যেন আরও একবার স্পষ্ট হয়ে উঠল।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন