34 C
Kolkata
Friday, May 15, 2026
spot_img

বিরাট ঘোষণা! রাজ্যের ৩ রেল প্রকল্পে ছাড়পত্র

Aaj lndia Desk,কলকাতা: রাজ্যে পালাবদল হলে উন্নতি আসবে। ডাবল ইঞ্জিন সরকার গঠনের পর বাংলায় একের পর এক উন্নয়নমূলক সিদ্ধান্ত গ্রহণ করছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।এবার বাংলায় রেল উন্নয়নে বড় পদক্ষেপ গ্রহণ করল রাজ্য সরকার।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) – র কাছে পাঠানো চিঠিতে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণ (Ashwini Vaishnaw) জানিয়েছেন রাজ্যের তিনটি বড় রেল প্রকল্পে ছাড়পত্র দিতে প্রস্তুত কেন্দ্র।

অবশেষে গতি পাচ্ছে উত্তরবঙ্গের বহু প্রতীক্ষিত রেল প্রকল্প। নিউ জলপাইগুড়ি-শিলিগুড়ি ডবল লাইনের কাজ শুরুর অনুমোদন দিয়েছে কেন্দ্র আগেই। এই রুট উত্তরবঙ্গের অন্যতম ব্যস্ত রেলপথ হওয়ায় দীর্ঘদিন ধরেই বাড়তি লাইনের প্রয়োজন অনুভূত হচ্ছিল। নতুন ডবল লাইন তৈরি হলে ট্রেন চলাচল আরও স্বাভাবিক ও দ্রুত হবে বলে মনে করছে অনেকেই।

বাংলা থেকে রাজস্থানের দূরত্ব এবার আরও কমতে চলেছে। সাঁতরাগাছি থেকে খড়গপুর হয়ে জয়পুর পর্যন্ত নতুন এক্সপ্রেস ট্রেন চালুর সিদ্ধান্ত নিয়েছে রেলমন্ত্রক। এই ট্রেন চালু হলে পশ্চিমবঙ্গ ও রাজস্থানের মধ্যে সরাসরি যোগাযোগ সম্ভব হবে। পর্যটক, ব্যবসায়ী থেকে কর্মসূত্রে যাতায়াতকারী যাত্রী সকলের কাছেই সুবিধা এনে দেবে বলে মনে করা হচ্ছে।

শিল্প ও পণ্য পরিবহণে বাড়তি গতি আনতে বড় পদক্ষেপ রেলের। শালবনি-আদ্রা রুটে তৃতীয় রেললাইন নির্মাণের জন্য ফাইনাল প্রজেক্ট রিপোর্ট তৈরির প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।এই অতিরিক্ত লাইন চালু হলে মালগাড়ি চলাচলের চাপ অনেকটাই কমবে বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন