Aaj lndia Desk,কলকাতা: ভারতীয় ফুটবল দল এখনও বিশ্বকাপের মূল মঞ্চে পৌঁছতে পারেনি, কার্যত বলা চলে ফুটবল এখনো ভারতীয়দের চোখে স্বপ্ন । তাই FIFA বিশ্বকাপে ভারতের খেলা আপাতত স্বপ্নই। কিন্তু তবুও এবারের বিশ্বকাপে থাকতে পারে ভারতীয় ছোঁয়া। কিন্তু কীভাবে?
আসন্ন বিশ্বকাপে নজর কাড়তে পারেন তিন ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার। তাঁদের মধ্যে দুজন খেলেন কাতারের হয়ে, আর একজন নিউজিল্যান্ড জাতীয় দলের সদস্য। সব কিছু ঠিক থাকলে বিশ্বফুটবলের সবচেয়ে বড় মঞ্চে দেখা যেতে পারে এই ভারতীয়দের। ভারতীয় শিকড়, কিন্তু গায়ে বিদেশি জার্সি এই তিন ফুটবলারের গল্প এখনই চর্চায়। চিনে নিন কারা রয়েছেন সেই তালিকায়..
নিয়াল ম্যাসন (কাতার)
ইংল্যান্ডে জন্ম হলেও মা ভারতীয়, বাবা আমেরিকান ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি ঝোঁক, আর সেই স্বপ্নের পথচলা শুরু হয়েছিল বিশ্বের অন্যতম সেরা ক্লাব রিয়াল মাদ্রিদ (Real Madrid)-এর অ্যাকাডেমি থেকে।স্পেন, ইংল্যান্ড এবং কাতারের বিভিন্ন লিগে খেলেছেন করেছেন তিনি।পরে আন্তর্জাতিক মানের ফুটবলার হিসেবে নিজে কি তুলে ধরেন। শেষ পর্যন্ত ২০২১ সালে কাতারে পাড়ি দেন নিয়াল, আর সেখান থেকেই নতুন অধ্যায়ের শুরু।

সরপ্রীত সিং (নিউজিল্যান্ড)
ভারতীয় বংশোদ্ভূত ফুটবলারদের মধ্যে সবচেয়ে পরিচিত নাম সরপ্রীত সিং (Sarpreet Singh)। ২০১৯ সালে বায়ার্ন মিউনিখে যোগ দিয়েছিলেন তিনি। প্রথম ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার হিসেবে জার্মানির শীর্ষস্তরের লিগে খেলেছিলেন সরপ্রীত। তবে জার্মানি পাশাপশি পর্তুগাল এবং সার্বিয়ার বিভিন্ন ক্লাবে দীর্ঘ সাত বছর কাটানোর পর চলতি বছরেই নিউ জ়িল্যান্ডের ক্লাব ওয়েলিংটন ফিনিক্সে যোগ দিয়েছেন তিনি।

তাহসিন মহম্মদ (কাতার)
কাতারের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা করে নিয়েছেন মাত্র ১৯ বছর বয়সে। তাহসিনের বাবা-মা দুজনেই কেরালায় বাসিন্দা। ফলে তিনি মাঠে নামলে বিশ্বকাপে প্রথম মালয়ালি ফুটবলার হিসেবেই। এখন পর্যন্ত কাতার জাতীয় দলের হয়ে দুটি ম্যাচ খেলেছেন তাহসিন, তবে গোল বা অ্যাসিস্টের খাতা এখনও খুলতে পারেননি। তবুও তরুণ এই প্রতিভার দিকে বিশেষ নজর থাকবে।



