33 C
Kolkata
Thursday, May 14, 2026
spot_img

আইনের দোরে গিয়েই আইন ভঙ্গ ? মমতার বিরুদ্ধে বার কাউন্সিলে অভিযোগ!

Aaj India Desk, কলকাতা : ক্ষমতা হারানোর পর ফের ময়দানে নামলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার রীতিমতো ফের কালো পোশাক গায়ে চাপিয়ে তিনি পৌঁছে যান কলকাতা হাইকোর্টে। ভোট পরবর্তী হিংসার ঘটনায় কোর্টের হস্তক্ষেপ চেয়ে করা জনস্বার্থ মামলাতেই সওয়াল করতে আদালতে হাজির হয়েছিলেন তিনি। এভাবে হাইকোর্টে উপস্থিতি ও আইনজীবীর পোশাক পরা নিয়েই এবার সরব হলেন আইনজীবী আশুতোষ দুবে।

কী অভিযোগ করেন তিনি ? 

সোশ্যাল মিডিয়ায় করা পোস্টে আশুতোষ দুবে জানান, আইনি পেশা শৃঙ্খলা, নৈতিকতা এবং নির্দিষ্ট বিধিনিষেধের মাধ্যমে পরিচালিত হয়। রাজনৈতিক পরিচয় বা প্রভাবের ভিত্তিতে কারুর জন্য নিয়ম আলাদা হতে পারে না। তাহলে কীসের ভিত্তিতে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বার বার এভাবে হাইকোর্টে সওয়াল করছেন তা নিয়েই তিনি প্রশ্ন করেন। যদি কোনও ব্যক্তি ‘নন-প্র্যাকটিসিং অ্যাডভোকেট’ হিসেবে চিহ্নিত থাকেন, তাহলে তিনি বৈধ ও কার্যকর নথি ছাড়া আদালতে সওয়াল, অংশগ্রহণ বা আইনজীবীর পোশাক পরে উপস্থিত থাকতে পারেন কিনা তাও জিজ্ঞেস করেন তিনি।

এই বিষয়েই আশুতোষ দুবে আনুষ্ঠানিকভাবে বার কাউন্সিলের কাছে অভিযোগ জানান। বার কাউন্সিল অফ ইন্ডিয়াকে অনুরোধ করেন গোটা বিষয়টি খতিয়ে দেখতে, আইনি অবস্থান স্পষ্ট করতে এবং কোনও নিয়মভঙ্গ হয়ে থাকলে আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অনুরোধ করেন তিনি।

কেন উঠছে প্রশ্ন ? 

এর আগেও ফেব্রুয়ারি মাসে SIR নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) কলকাতা হাইকোর্ট চত্বরে আইনজীবীদের পোশাকে দেখা গিয়েছিল। সেই সময় তিনি জানিয়েছিলেন যে তাঁর কাছে আইনজীবীর ডিগ্রি আছে। তবে আইন অনুযায়ী, শুধুমাত্র ডিগ্রি থাকলেই কোর্টে সওয়াল করা যায় না। ডিগ্রি পাওয়ার পর বার কাউন্সিলের কাছে আবেদন করে এডভোকেট হিসেবে নাম তালিকাভুক্ত করে AIBE পাস করতে হয়। তবেই প্র্যাকটিস করার অনুমতিপত্র মেলে যার মাধ্যমে কোর্টে সওয়াল করা যায়। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই অনুমতিপত্র রয়েছে কিনা তা নিয়েই উঠছে প্রশ্ন।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন