35 C
Kolkata
Thursday, May 14, 2026
spot_img

বাইক নিয়ে বেরিয়েছেন হেলমেট ছাড়া? মুহূর্তে গুনতে হতে পারে মোটা অংকের জরিমানা 

Aaj India Desk, কলকাতা: এবার থেকে হেলমেট (Helmet) ছাড়া বাইক নিয়ে রাস্তায় নামলেই বিপদ। গুনতে হবে মোটা অংকের জরিমানা। কড়া নজরদারিতে নেমেছে কলকাতা পুলিশ (Kolkata Police)। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) নির্দেশের পর থেকেই শহরজুড়ে শুরু হয়েছে বিশেষ অভিযান।

পুলিশ সূত্রে খবর, গত সোমবার সকাল থেকে বুধবার বিকেল পর্যন্ত মাত্র তিন দিনেই হেলমেট ছাড়া বাইক চালানোর অভিযোগে প্রায় ৩,৩০২ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। শুধু শহরের মূল এলাকা নয়, সংযুক্ত এলাকাগুলিতেও চলছে লাগাতার ধরপাকড়।

দেখা যাচ্ছে যে নির্দেশ দেওয়ার পরেও বহু বাইক আরোহীই হেলমেট ছাড়া রাস্তায় বেরোচ্ছেন। এমনকি স্কুলের সামনেও সেই একই চিত্র। বাইকের চালক থেকে শুরু করে স্কুল পড়ুয়া- কারও মাথাতেই হেলমেট নেই। পুলিশের কাছে ধরা খেলেই কেউ বলছেন বাড়ি খুব কাছেই, কেউ দাবি করছেন তাড়াহুড়োয় হেলমেট নিতে ভুলে গিয়েছেন, আবার কেউ জরুরি কাজের অজুহাত দিচ্ছেন। তবে কোনও অজুহাতই মানতে নারাজ পুলিশ। তাঁরা কড়া ভাষায় নির্দেশ মানার কথা বলছেন।

উল্লেখ্য, রাজ্যে সরকার পরিবর্তনের পর সোমবার নবান্নে পুলিশ আধিকারিকদের সঙ্গে প্রথম বৈঠকেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়ে দেন, হেলমেট ছাড়া বাইক চালানো কোনওভাবেই মেনে নেওয়া হবে না। এরপরই তৎপর হয়ে ওঠে প্রশাসন। কলকাতার বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা, যেমন- পার্ক সার্কাস, মেটিয়াবুরুজ, এন্টালি, কসবা ও বিভিন্ন এলাকাতে পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে। কিছু কিছু জায়গায় আবার সন্ধ্যার পর থেকে চলছে কড়া ‘নাকা চেকিং’।

এছাড়াও, ট্র্যাফিক গার্ডকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে- হেলমেট না থাকলে কোনও অজুহাত শোনা যাবে না। শুধু জরিমানা করাই নয়, স্থানীয় থানার সঙ্গে সমন্বয় রেখে সাধারণ মানুষকে হেলমেট পরার বিষয়ে আরও সচেতন করার কাজও শুরু করেছে কলকাতা পুলিশ।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন