Aaj lndia Desk,নয়াদিল্লি: ডলারের সামনে যেন ক্রমশ শক্তি হারাচ্ছে ভারতীয় রুপি।রেকর্ড পতন দেখল দেশীয় মুদ্রা। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং বিদেশি বিনিয়োগকারীদের টাকা তুলে নেওয়ার এই সবের জেরেই এবার চাপের মুখে ভারতের অর্থনীতি। তারই প্রভাব সরাসরি পড়ছে রুপির উপর।
জানা গিয়েছে, রুপির দাম কমেছে প্রায় ৩৫ পয়সা। এর আগেও সোমবার বড় ধাক্কা খেয়েছিল ভারতীয় মুদ্রা। একদিনেই ডলারের তুলনায় রুপির মূল্য পড়ে যায় ৭৯ পয়সা, যা সাম্প্রতিক সময়ের অন্যতম বড় পতন বলে মনে করা হচ্ছে।
অনেকের মতে ফেব্রুয়ারির শেষ দিক থেকে পশ্চিম এশিয়ায় ইরানকে ঘিরে তৈরি হওয়া যুদ্ধ পরিস্থিতির জেরেই চাপ বাড়তে শুরু করে ভারতীয় মুদ্রার উপর। একই সঙ্গে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়ায় আরও মুখ থুবড়ে হয়ে পড়ে রুপি।
তবে চলতি বছরে এখন পর্যন্ত রুপির মান ৫ শতাংশেরও বেশি কমে যাওয়ায় উদ্বেগ বাড়ছে। এর ফলে আমদানি খরচ বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে , বিশেষ করে জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে চাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে বলেই মনে করছেন অনেকে।


