27 C
Kolkata
Tuesday, May 12, 2026
spot_img

পুর নিয়োগ কেলেঙ্কারিতে ইডির জালে সুজিত বসু !

Aaj India Desk, কলকাতা: পশ্চিমবঙ্গের নিয়োগ দুর্নীতি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট একের পর এক অভিযান চালিয়ে একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। শিক্ষক নিয়োগ স্ক্যাম এবং পুরসভা নিয়োগ দুর্নীতির মামলায় তদন্ত এখনও চলছে। সোমবার সেই পুর নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন দমকলমন্ত্রী তথা বিধাননগরের প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজিত বসুকে (Sujit Basu) গ্রেপ্তার করল ইডি। সকাল ১১টা নাগাদ সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দপ্তরে হাজিরা দিতে যান সুজিত বসু। প্রায় ১০ ঘণ্টা ধরে টানা জিজ্ঞাসাবাদের পর রাতেই তাঁকে গ্রেপ্তার করা হয়। ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে রাজ্যে।

ভোট ঘোষণার পর এই প্রথম ইডি দপ্তরে হাজিরা দেন সুজিত বসু (Sujit Basu)। এর আগে নির্বাচনের সময় একাধিকবার ইডির তলব এড়িয়ে গিয়েছিলেন তিনি। পরে কলকাতা হাইকোর্টের নির্দেশে দ্বিতীয় দফার ভোটের পর, গত ১ মে তিনি ইডির সামনে হাজির হন। সোমবার ফের সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠানো হয় তাঁকে।

এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত চলাকালীন গ্রেপ্তার হওয়া ব্যবসায়ী অয়ন শীলের অফিসে তল্লাশি চালিয়ে একাধিক ওএমআর শিট উদ্ধার করে সিবিআই। সেই সূত্র ধরেই বিভিন্ন পুরসভায় নিয়োগ দুর্নীতির অভিযোগ সামনে আসে। তদন্তে বিপুল অঙ্কের আর্থিক লেনদেনের তথ্যও উঠে আসে বলে দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। ওই মামলায় একাধিক তৃণমূল নেতা ও মন্ত্রীর নাম উঠে আসে। সেই প্রেক্ষিতেই সুজিত বসুকেও একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হয়।এর আগে সুজিত বসুর বাড়ি ও অফিসেও তল্লাশি চালিয়েছিল ইডি। তদন্তের মুখে পড়েছিলেন তাঁর ছেলেও। পুর নিয়োগ দুর্নীতি মামলায় অর্থ লেনদেন এবং নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ খতিয়ে দেখছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। গ্রেপ্তারের পর এবার সুজিত বসুকে আদালতে পেশ করে হেফাজতের আবেদন জানাতে পারে তদন্তকারী সংস্থা।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন