Aaj lndia Desk,কলকাতা: পশ্চিমবঙ্গের ইতিহাসের নবম মুখ্যমন্ত্রী তথা ভারতীয় জনতা পার্টি সরকারের প্রথম বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)-র শপথ গ্রহন অনুষ্ঠানের পরই বিস্ফোরক মন্তব্য অভিনেতার। প্রথমবার সরকার গঠনের পর স্বভাবতই খুশির মেজাজেই মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)।
অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী ব্রিগেডের ঐতিহাসিক শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থেকে তিনি এমন কিছু মন্তব্য করেন, যা ঘিরে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে জোর চর্চা।
মিঠুনের কথায়,”আজকে আমাদের জিতের দিন, আনন্দের দিন। আমার কাছে আজকের দিনটা স্বাধীনতার দিন, বাংলার স্বাধীনতার দিন।” এখানেই থেমে থাকেননি তিনি। অতীতের সরকারের তীব্র বিরোধিতা করে আক্রমনে সামিল হন বলেন, “যেমন ভারতবর্ষে ইংরেজরা অত্যাচার করেছে, ধর্ষণ করেছে, ফাঁসি দিয়েছে, গলা কেটে দিয়েছে তারপর আমরা লড়ে ভারতের স্বাধীনতা এনেছি, তেমনই পশ্চিমবঙ্গে আগের সরকার আমাদের কর্মীদের কেটেছে, আত্মহত্যা করিয়েছে তাদের হাত থেকে মানুষকে মুক্তি দিয়েছি বলেই আমার মনে হয়।”
মিঠুনের এই মন্তব্যকে ঘিরে স্বাভাবিকভাবেই শুরু হয়েছে বিতর্ক। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, স্বাধীনতা আন্দোলনের সঙ্গে বর্তমান রাজনৈতিক পরিবর্তনের তুলনা অত্যন্ত অপ্রাসঙ্গিক একইসঙ্গে বিতর্কিতও। এই ধরনের মন্তব্য রাজনৈতিক উত্তেজনা আরও বাড়াতে পারে বলেই মনে করছেন অনেকে।


