32 C
Kolkata
Saturday, May 9, 2026
spot_img

মূর্তি ভাঙা থেকে হগ মার্কেট : বুলডোজার রাজনীতির বিরুদ্ধে লাল মিছিল!

Aaj India Desk, কলকাতা : বিধানসভা ভোটে বিজেপির জয়ের পর থেকেই উত্তাল শহর। গত চারদিনে একের পর এক ভাঙচুর, হামলা এবং একাধিক এলাকায় অশান্তির অভিযোগ সামনে এসেছে। এবার সেই অশান্তির বিরুদ্ধেই গতকাল প্রতিবাদে রাস্তায় নামে বাম শিবির (Left Front)।

কোথায় কোথায় চলেছে হামলা ?

গত কয়েক দিনে রাজ্যের বিভিন্ন প্রান্তে রাজনৈতিক উত্তেজনার আবহে একাধিক এলাকায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। অভিযোগ অনুযায়ী, কিছু এলাকায় বাড়ি বাড়ি গিয়ে হামলা চালানো হয়েছে। কলকাতার নিউ মার্কেট এলাকার ঐতিহ্যবাহী হগ মার্কেটেও বুলডোজার চালিয়ে তৃনমূলের পার্টি অফিস, দোকান ভাঙার অভিযোগ সামনে এসেছে। পাশাপাশি মুর্শিদাবাদে লেনিনের মূর্তি ভাঙার ঘটনাকেও কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক তীব্র হয়েছে। বিভিন্ন কলেজগুলোতে মারপিটের ঘটনাও উঠে এসেছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণেও abvp এর কর্মীরা ছাত্র ছাত্রীদের উপর হামলা করে।

এই সমস্ত ঘটনার প্রতিবাদেই শুক্রবার মিছিল আয়োজন করে বামফ্রন্ট (Left Front)। শহরের বিভিন্ন প্রান্ত থেকে কর্মী-সমর্থকেরা মিছিলে যোগ দেন। আয়োজকদের দাবি, সাধারণ মানুষের অংশগ্রহণও ছিল উল্লেখযোগ্য। রাজনৈতিক উত্তেজনার আবহে এই জমায়েত নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে।

তৃণমূলকে কটাক্ষ বাম নেত্রীর 

নাম না নিয়েই তৃনমূলকে কটাক্ষ করে মিছিলে উপস্থিত সিপিএম নেত্রী দীপ্সিতা ধর বলেন, “যারা ৭০টা আসনে জিতেছেন, তারা তাদের জেতা এলাকাগুলিতেও বিজয় মিছিল বার করতে পারেননি। যারা একটা আসনে জিতেছেন, তারা প্রতিবাদ করতে বেরিয়েছেন এবং তাদের সেই প্রতিবাদে এত মানুষ এসে সামিল হয়েছেন। মানুষ কাদের ভয় পান আর কাদের ভালোবাসেন, শ্রদ্ধা করেন, সেটা এখানেই স্পষ্ট হয়ে যায়।” তাঁর এই মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন করে চাপানউতোর শুরু হয়েছে। রাস্তার জনজোয়ার দেখে রাজ্যে প্রধান বিরোধী শক্তি হিসেবে বাম (Left Front) আত্মপ্রকাশ করতে পারবে কিনা সে নিয়েও উঠছে প্রশ্ন।

রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এই মিছিল নতুন করে বিরোধী রাজনীতির উপস্থিতি ও জনমতের প্রশ্নকে সামনে এনে দিয়েছে। একদিকে হামলা ও ভাঙচুরের অভিযোগ, অন্যদিকে সেই ঘটনার বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ, সব মিলিয়ে রাজনৈতিক সংঘাতের আবহ আরও স্পষ্ট হয়েছে। আগামী দিনে এই ইস্যু ঘিরে রাজ্যের রাজনৈতিক চাপানউতোর আরও বাড়তে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন