Aaj India Desk, কলকাতা : শুক্রবার বিকেলেই রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা করেন বিজেপির (BJP) অমিত শাহ। এই উত্তেজনার মাঝেই বিরোধী দলের সমাজমাধ্যমে উঠে আসে একটি পোস্ট। রাজ্যে সরকার পরিবর্তনের পর রাজনৈতিক হিংসা ও মহিলাদের উপর হামলা হচ্ছে বলে অভিযোগ করে একটি ভিডিও সহ সেই পোস্ট করা হয়। এরপরেই শুরু হয় তুমুল বিতর্ক।
সরকার পরিবর্তনের পর থেকেই বিভিন্ন জেলায় রাজনৈতিক প্রতিহিংসা, দলীয় কর্মীদের উপর হামলা এবং ভাঙচুরের অভিযোগ সামনে আসছে। এর মধ্যেই আজ তৃণমূলের তরফে দাবি করা হয়, “গেরুয়া রঙে রাঙানো বিজেপি (BJP) সমর্থিত দুষ্কৃতীরা ভয়ডরহীনভাবে বাড়িতে ঢুকে মহিলাদের উপর হামলা চালাচ্ছে।” একই সঙ্গে বিজেপির “ভয় আউট ভরসা ইন” এবং “নারী সুরক্ষা” স্লোগান নিয়েও কটাক্ষ করা হয়। জাতীয় মহিলা কমিশনের নীরবতা নিয়েও প্রশ্ন তোলে তৃনমূল কংগ্রেস। পোস্টে আরও দাবি করা হয়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নজরদারিতেই বাংলায় আইনশৃঙ্খলার অবনতি হয়েছে এবং রাজনৈতিক সন্ত্রাস স্বাভাবিক হয়ে উঠছে।
তৃনমূলের পোস্ট : https://x.com/i/status/2052691710359298376
সাথে প্রকাশিত ভিডিওতে (ভিডিওটির সত্যতা Aaj India যাচাই করেনি) দেখা যায়, একদল লোক গেরুয়া রঙের তিলক ও গেরুয়া পতাকা হাতে এক বাড়িতে ঢুকে সেই বাড়ির মহিলাদের উপর নির্বাচন চালায়। ভিডিওটি সামনে আসার পর থেকেই নারী সুরক্ষা নিয়ে চিন্তিত বঙ্গ।
“ভয় আউট ভরসা ইন” এবং “নারী সুরক্ষা” জাতীয় রাজনৈতিক স্লোগানগুলি ব্যবহার করে বিজেপি মানুষের ভরসা অর্জন করলেও বাস্তব চিত্র অন্য কথা বলছে। সাম্প্রতিক হিংসা ও মহিলাদের উপর হামলার অভিযোগ ঘিরে বিজেপির (BJP) নির্বাচনী প্রতিশ্রুতিগুলো এখন প্রশ্নের মুখে। যদিও বিজেপির পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করে দাবি করা হচ্ছে, রাজনৈতিক উদ্দেশ্যেই পরিস্থিতিকে অতিরঞ্জিত করা হচ্ছে। তবে লাগাতার সংঘর্ষ ও আতঙ্কের আবহে সাধারণ মানুষের একাংশের মনে প্রশ্ন উঠছে যে প্রতিশ্রুত “ভরসা” ও “নিরাপত্তা” আদৌ কতটা বাস্তবে প্রতিফলিত হচ্ছে।


